বিনোদন

তারার মেলায় কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

১০ নভেম্বর, শুক্রবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠান যেন পরিণত হল বলিউডের তারার মেলায়। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, কাজল, কমল হাসান, কুমার শানু সহ উপস্থিত ছিলেন বলিউডের প্রখ্যাত নির্মাতা ও প্রযোজক মহেশ ভাটও।

পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সাথে সেখানে সামিল হয়েছিলেন কলকাতার জনপ্রিয় অভিনয়শিল্পীরাও। উপস্থিত ছিলেন ইন্দ্রানী হালদার, মিমি চক্রবর্তী,  রঞ্জিত মল্লিক, সাবিত্রি চ্যাটার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব ছাড়াও টলিউডের একঝাঁক শিল্পী।

কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের কিছু ছবি-

দুই ব্যক্তি আলোচনা করছেন, একে অপরের পাশে বসে, অনুষ্ঠানে অংশগ্রহণ।. Channel i News - চ্যানেল আই নিউজ
অমিতাভ বচ্চন ও কমল হাসান
অমিতাভ বচ্চন ও শাহরুখ খান
অমিতাভ বচ্চন ও শাহরুখ খান
কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দুই অভিনেতা waving. Channel i News - চ্যানেল আই নিউজ
শাহরুখ খান ও অমিতাভ বচ্চন
শাহরুখ খান ও মমতা ব্যানার্জী
শাহরুখ খান ও মমতা ব্যানার্জী
কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ
কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে তারকারা

 

ভারতের দ্বিতীয় সর্বপ্রাচীন চলচ্চিত্র কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবার ২৩ তম আসরে ১৬ টি ভিন্ন ক্যাটাগরিতে ৫৩টি দেশের ১৪৩টি চলচ্চিত্র প্রদর্শিত হবে, এর মধ্যে ৫০টি ভারতীয় ছবি এবং ৯৩টি ভিনদেশি ভাষার চলচ্চিত্র। এই উৎসব চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। (ইন্ডিয়ান এক্সপ্রেস)

 

বিষয়:অমিতাভ বচ্চন কাজল মমতা ব্যানার্জি শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…