রাশিয়া বিশ্বকাপের জন্য প্রাথমকি দল ঘোষণা করেছেন বেলজিয়াম কোচ রবের্তো মার্টিনেজ। বিশ্বকাপের শেষ চারে যাওয়ার অন্যতম ফেভারিট দলে নেই এএস রোমার মিডফিল্ডার রাদজা নাইঙ্গোলান। ২৮ জনের দলে ডি ব্রুইন, লুকাকু, হ্যাজার্ড ও কোম্পানির মত বড় বড় নামগুলোর সবাই রয়েছে।
বড় নামগুলোর সঙ্গে দলে রাখা হয়েছে এ মৌসুমে ক্লাব ফুটবলে মলিন দুই তারকা ক্রিস্টিয়ান বেনটেক ও নাসে চাদলি। তবে চমক হল বেলজিয়ান দলে দেখা যেতে পারে হ্যাজার্ড ও লুকাকু ভাইদেরও। প্রাথমিক দলে আছেন থোর্গান হ্যাজার্ড ও জর্ডান লুকাকু। আর নাইঙ্গোলান না থাকায় সমালোচনা হচ্ছে কোচের।
বেলজিয়াম দল
গোলকিপার- থিবো কোর্তোয়া, সাইমন মিগনোলেট, কুন কাস্তিল, ম্যাটস সিলস।
ডিফেন্ডার- টবি অ্যালডারউইয়ারল্ড, ডেডির্ক বোয়াতা, লরেন্তে চিমান, লিন্ডার ডেনডোঙ্কার, ক্রিস্টিয়ান কাবাসিল, ভিনসেন্ট কোম্পানি, জর্ডান লুকাকু, থমাস মিউনার, থমাস ভারমালেন ও জ্যান ভেরতোজেন।
মিডফিল্ডার- ইয়ানিক কারাসো, নাসের চাদলি, কেভিন ডি ব্রুইন, মুসা দেম্বেলে, মারুয়ান ফেলাইনি, আদনান ইয়ানুজাই, ইউরি তিলেমান ও অ্যাক্সেল উইটজেল।
ফরোয়ার্ড- মিচি বাতশুই, ক্রিস্টিয়ান বেনটেক, এডিন হ্যাজার্ড, রোমেলু লুকাকু ও ড্রাইস মারটেন।










