চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম বিষাদে অস্বস্তির সকাল

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৩:১৩ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

তৃতীয় দিনের সকালের প্রথম ঘণ্টাটা পেরিয়ে যাচ্ছিল নিরাপদেই। মনে হচ্ছিল সাউথ আফ্রিকা সফরে এই প্রথম একটা সকাল স্বস্তির হতে যাচ্ছে তামিম ও মুমিনুলের কল্যাণে। সেটি হল না, তামিম উইকেট দিয়ে যাওয়াতে।

শনিবার পচেফস্ট্রম টেস্টে ৩ উইকেটে ১২৭ রানে ক্রিজে এসে তামিম ইকবালের উইকেটটি হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসের সংগ্রহটা ভদ্রস্থ জায়গায় নিতে লড়ে যাচ্ছেন আগের দিনের আরেক অপরাজিত মুমিনুল হক,  ফিফটি পেরিয়েছেন তিনি। ক্রিজে তার সঙ্গী মাহমুদউল্লাহ রিয়াদ। দলীয় সংগ্রহটা দুইশর কাছাকাছি।

সকালে ২২ রানে ব্যাটিংয়ে এসেছিলেন তামিম। দেখেশুনেই খেলছিলেন। দুদফা বেঁচেও গেলেন স্বাগতিকরা নিষ্ফলা রিভিউ নেয়ায়। নিজের ২৬ রানের মাথায় রাবাদার বলে তামিমের বিপক্ষে এলবিডব্লিউর জোড়াল আবেদনে আঙুল ওঠাননি আম্পায়ার। ডু প্লেসিস রিভিউ চেয়ে বসেন। রিপ্লে অবশ্য তার বিপক্ষেই গেছে। রাউন্ড দ্য উইকেটে ছোঁড়া রাবাদার বল লেগস্টাম্পে বাতাস দিয়ে বেরিয়ে যাচ্ছিল। আম্পায়ার্স কলে বেঁচে যান টাইগার উদ্বোধনী।

Banglabid

প্রোটিয়াদের অবশ্য বেশি ক্ষতি হয়নি। নতুন আইনের ফাঁক গলে বেঁচে গেছে তাদের রিভিউটিও। আম্পায়ার্স কলে এখন থেকে আর রিভিউ খোয়াবে না চেয়ে বসা দল।

তামিম একই রানে থাকার সময় আবারও রিভিউ নেয় প্রোটিয়ারা। রিভার্স সুইংয়ে হয়ে আসা ইয়র্কার তামিমের বুটে লেগেছিল। রিভিউয়ে বেঁচে যান তিনি। টিভি রিপ্লে বলে, বল লেগস্টাম্পকে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছিল।

তামিম অবশ্য এগিয়ে যেতে পারেননি বেশিদূর। আন্ডিলে ফেলুকোওর নিরীহ দর্শন এক বলে উইকেট দিয়েছেন ৩৯ রানে। লেগস্টাম্পের বাইরের বলে গ্ল্যান্স করে ব্যাটের কানায় নেন, ডি কক সেটা গ্লাভসে পুরতে ভুল করেননি।

Reneta

দ্বিতীয় দিনে সাউথ আফ্রিকা ৩ উইকেটে ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করেছে। লিটন দাস, ইমরুল কায়েস ও অধিনায়ক মুশফিকুর রহিমের উইকেট শুক্রবার বিকেলেই হারায় বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমারকে বাণিজ্যিকভাবে বয়কট করতে হবে: খন্দকার মোশাররফ

পরবর্তী

চ্যানেল আইয়ে প্রথম যা কেউ আগে করেনি

পরবর্তী
চ্যানেল আই অনলাইন এর লোগো ও শ্লোগান, বাংলাদেশের সংবাদ ও বিনোদন পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ে প্রথম যা কেউ আগে করেনি

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দলের খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এল ক্লাসিকো বন্ধ করা হবে মস্ত বড় ভুল’

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT