ঢাবির শহীদুল্লাহ হলে তালা ভেঙে শিক্ষার্থীদের প্রবেশ

শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে তালা ভেঙে প্রবেশ করছে, ছাত্র আন্দোলনের অংশ হিসেবে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের তালা ভেঙে দলবলসহ ভেতরে প্রবেশ করেছে শিক্ষার্থীরা।
এসময় তারা হলের ভবনগুলোতে ও মাঠে অবস্থান নেয়। সোমবার দুপুরে তারা হলে প্রবেশ করে।
বৈশ্বিক করোনাভাইরাস মহামারিতে শিক্ষার্থীদের সুরক্ষায় সরকারি নির্দেশে ২০২০ সালের ১৯ মার্চ থেকে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও হল বন্ধ রয়েছে। তবে অনলাইন ক্লাস চালু রয়েছে।
এর আগে হলের তারা ভেঙে হলে উঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানকার ১৬টি হলের সবগুলোর তালা ভেঙে ফেলে তারা। পরে আটটি হলে অবস্থান করছে ৫ শতাধিক শিক্ষার্থী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






