চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিকে অস্থিতিশীল করার ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে মানববন্ধন

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৪:৫৪ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৭
শিক্ষা
A A
ঢাবি অস্থিতিশীলতার প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) অস্থিতিশীল করে শিক্ষাবান্ধব পরিবেশ নষ্ট করার ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে মানববন্ধন করেছে টিএসসি কেন্দ্রীক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, ফটোগ্রাফি সোসাইটি, মাইম এ্যাকশন, ট্যুরিস্ট সোসাইটি, সায়েন্স সোসাইটি, আইটি সোসাইটি, প্রভাতফেরি, ডিইউমুনা, ব্যান্ড সোসাইটি, কুইজ সোসাইটি, রিচার্স সোসাইটি, পরিবেশ সংসদ, নাট্যসংসদ, লিটারেচার সোসাইটি, স্লোগান-৭১, চলচ্চিত্র সংসদসহ প্রায় ২০টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়।

মানববন্ধন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে নানামুখী অপপ্রচার, মিডিয়ায় ভিসির নাম বিকৃতি, সিনেট নির্বাচনকে কন্দ্রে করে একটি মহলের ষড়যন্ত্র, ডাকসু নির্বাচনের দাবিতে বহিরাগতদের দিয়ে আন্দোলনের প্রতিবাদ জানানো হয়।

Banglabid

এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক ও ব্যান্ড সোসাইটির সভাপতি লালন মাহমুদ, মাইম অ্যাকশনের প্রতিষ্ঠাতা সভাপতি মীর লোকমান, রিচার্স সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক, ফটোগ্রাফি সোসাইটির সভাপতি প্যারিস তালুকদার, ডিইউমুনার সভাপতি মোস্তফা আমির ফয়সল, পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন,, নাট্য সংসদের দপ্তর সম্পাদক দিগার মাহমুদ কৌশিক, সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সাদমান সাকিল, ফিল্ম সোসাইটির শাহান সাদিক প্রমুখ।  মানববন্ধন সঞ্চালনা করেন ডিবেটিং সোসাইটির সভাপতি মাহমুদ আব্দুল্লাহ বিন মুন্সি।

সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন তার বক্তব্যে বলেন, ”ঢাবির শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটতে চায় একটি কুচক্রী মহল। ক্যাম্পাসের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত তারা। সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।”

ব্যান্ড সোসাইটির সভাপতি লালন মাহমুদ বলেন, ”বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক কর্মী হিসেবে ক্যাম্পাসে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার যৌক্তিক দাবি নিয়ে আমরা মানববন্ধনে এসেছি। ঢাবিকে নিয়ে কোন ধরনের অপরাজনীতি করার চেষ্টা করে সফল হওয়া সম্ভব নয়। ছাত্র-শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে এই অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

Reneta

ডিবেটিং সোসাইটির সভপতি মাহমুদ মুহাম্মদ বিন মুন্সি বলেন, যুগে যুগে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির নেতৃত্ব দিয়ে এসেছে। জাতির পথনির্দেশক হিসেবে ভূমিকা রেখেছে প্রতিটি ক্রান্তিলগ্নে।  এই বিদ্যাপীঠকে অস্থিতিশীল করার পায়তারা সব সময় থাকে। কিন্তু আমরা তা হতে দিব না।

মাইম অ্যাকশনের মীর লোকমান অভিযোগ করে বলেন, ”ডাকসুর দাবিতে সম্প্রতি বহিরাগতদের নিয়ে একটি আন্দোলন করা হয়েছে যেখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানার ব্যবহার করা হয়েছে। আমরা ডাকসু চাই। কিন্তু বহিরাগতদের দিয়ে নয়, ঢাবির সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ডাকসুর দাবি জানাতে হবে।”

ডিইউমুনার সভাপতি বলেন,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি হয় এমন কোন কিছু মেনে নেওয়া যায় না।  টিএসসির সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ডাকসু নির্বাচন চায়। কিন্তু ক্যাম্পাসে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে তা নয়।

রিচার্স সোসাইটির সভাপতি সাইফুল্লাহ সাদেক বলেন, একটি শীর্ষ সারির মিডিয়ায় ঢাবির ভিসির নামকে বিকৃত করে উপস্থাপন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয় সম্পর্কে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এর মাধ্যমে ঢাবির সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।  ঢাবি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অসন্তুষ ও ঘৃণার জন্ম দেয়ার চেষ্টা চলছে যা ষড়যন্ত্রেরই অংশ। এভাবেই ষড়যন্ত্রের সূতপাত্র হয়। আমরা এর বিরুদ্ধেই অবস্থান নিয়েছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেসবুকের ‘ট্রেন্ডিং নিউজ’ সেকশন এখন মোবাইলে

পরবর্তী

সালমান শাহ্‌র ভিউকার্ড জমাতেন পূর্ণিমা

পরবর্তী
পূর্ণিমা

সালমান শাহ্‌র ভিউকার্ড জমাতেন পূর্ণিমা

সালমান খান ও তার বন্ধুদের সঙ্গে ছবি, ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের স্বাধীনতা দিবসে সালমান খানের শুভেচ্ছা

সর্বশেষ

ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

আগস্ট ১৯, ২০২৬

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT