ক্রিকেট

ঢাকার স্কুল ক্রিকেটের ‘দর্শক’ আইসিসি প্রধান

ঢাকার স্কুল ক্রিকেটের দর্শকদের সঙ্গে আইসিসি প্রধানের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার স্কুল ক্রিকেটের দর্শকদের সঙ্গে আইসিসি প্রধানের সাক্ষাৎ, খেলোয়াড় ও দর্শকদের উচ্ছ্বাস।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে যান আইসিসি প্রধান গ্রেগ বার্কলে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অন্যান্য পরিচালকদের সঙ্গে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের বিভাগীয় পর্যায়ের কোয়ার্টার ফাইনাল উপভোগ করেন। ভবিষ্যৎ ক্রিকেটারদের সঙ্গে তোলেন ছবিও। ক্ষুদে তারকারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

দুই দিনের সৌজন্য সফরে রোববার দুপুর একটায় ঢাকায় পৌঁছান ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান বার্কলে। রোববার সন্ধ্যায় বিসিবির ডিনার পার্টিতে অংশ নেবেন তিনি।

বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন জানালেন, ‘সোমবার সকালে আইসিসি প্রধান যাবেন মিরপুরে। বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের শুরুর দিকের খেলা দেখে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম পরিদর্শনে যাবেন। পূর্বাচলে স্কুল ক্রিকেটের খেলা দেখে বার্কলে খুবই খুশি। যখন জানতে পারেন দেশব্যাপী এতগুলো (পাঁচশর বেশি) স্কুল এ টুর্নামেন্টে অংশ নেয়, খুবই অবাক হন।’

ঢাকার স্কুল ক্রিকেটের ‘দর্শক’ আইসিসি প্রধান

আইপিএলের ফাইনাল দেখতে ভারতে যাবেন বার্কলে। তার আগে ঘুরে যাচ্ছেন বাংলাদেশ। নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালক বার্কলে ২০২০ সালের নভেম্বরে আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হন। এবছরের নভেম্বরে শেষ হচ্ছে তার মেয়াদ।

বিষয়:আইপিএল-২০২২ আইসিসি বিসিবি শেখ হাসিনা স্টেডিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…