বিনোদন

ঢাকার জন্য ফারহানের ‘অন্যরকম’ আয়োজন

ঢাকার জন্য ফারহানের ‘অন্যরকম’ আয়োজন

ঢাকার ধুলো কিং খান শাহরুখ খান থেকে শুরু করে হার্টথ্রব সালমান ও হৃতিক রোশন মাথায়ি নিয়েছেন। সেই তালিকায় এবার যোগ হচ্ছে বলিউডের আরেক হার্টথ্রব নায়ক ফারহান আখতারের নামও।

‘ওয়াজির’ খ্যাত ফারহান শুধু নায়ক নয় একাধারে তিনি গায়ক, কবি, লেখক, চিত্রনাট্যকার। বহুগুণে গুণান্বিত এ তারকা নিজের গান আর কবিতা দিয়ে বাংলাদেশী ভক্তদের মুগ্ধ করতে আগামী ৩১ মার্চ ঢাকায় আসছেন।

ব্লুজ কমিউনিকেশনে আয়োজনের ভিন্ন এ অনুষ্ঠানটি বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রি হলে অনুষ্ঠিত হবে।

দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘ফারহান লাইভ’। শুধু ফারহান নয় তার সঙ্গে থাকবেন ২০ সদস্যের একটি দল।

জানা গেছে অনুষ্ঠানের দিন সকালে তিনি ঢাকায় আসবেন এবং শো শেষ করে পরের দিন চলে যাবেন।

বিষয়:নায়ক ফারহান আকতার বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…