চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেম্বেলেকে নিয়ে চেলসি-ম্যানসিটি টানাটানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

অনেক কাঠখড় পুড়িয়ে বরুসিয়া ডর্টমুন্ড থেকে উসমান ডেম্বেলেকে ন্যু ক্যাম্পে এনেছিল বার্সেলোনা। কিন্তু দুর্দান্ত প্রতিভাবান এ তরুণ ইনজুরির কারণে মেসিদের পাশে থিতু হতে পারেননি। এরমধ্যেই তাকে নিয়ে প্রায় টানাটানি শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট চেলসি ও ম্যানচেস্টার সিটি।

গত সপ্তাহে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ২৬ মিনিটের সময় মাঠ ছাড়েন ডেম্বেলে। অন্তত ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে ফরাসি ফরোয়ার্ডকে।

চলতি মৌসুমের শুরুতে হ্যামস্ট্রিং ইনজুরিতেই লম্বা সময় মাঠের বাইরে ছিলেন ডেম্বেলে। ফেরার পর মাত্র আট ম্যাচ খেলে আবারও পুরনো চোটে পড়লেন। বার্সায় যোগ দেয়ার পর অষ্টমবার চোটের কবলে পড়লেন তিনি। আড়াই মৌসুমে ইনজুরির কারণেই ৪০টি ম্যাচে খেলতে পারেননি বিশ্বকাপজয়ী তারকা।

ইনজুরির সঙ্গে যার সদা বসবাস সেই ডেম্বেলেকে পাওয়ার জন্য উঠে-পড়ে লেগেছে চেলসি ও ম্যানসিটি। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এলদেসমারকিউ’ জানাচ্ছে, ডেম্বেলেকে পেতে তার এজেন্টের সঙ্গে দেখা করেছে দুই ক্লাবের প্রতিনিধিই। উভয় ক্লাবই তাকে জানুয়ারির দলবদলে পেতে চাইছে।

ডেম্বেলেকে পেতে চেলসি কি পরিমাণ অর্থ দিতে চায় সেটা না জানালেও ম্যানসিটির পরিমাণটা জানিয়েছে পত্রিকাটি। তাদের দাবি, বিশ্বকাপজয়ী ফরাসি তরুণকে পেতে ৯৫ মিলিয়ন ইউরো (১০৫ মিলিয়ন ডলার, ৮০ মিলিয়ন পাউন্ড) দিতে চায় পেপ গার্দিওলার ক্লাব। তাদের আরও দাবি, অর্থের পরিমাণটা ডেম্বেলেকে পাওয়ার দর কষাকষিতে সিটিজেনদের এগিয়ে রাখবে।

চলতি মৌসুমে লা লিগায় পাঁচটি ম্যাচ খেলেছেন ডেম্বেলে। তাতে গোল করেছেন সবেমাত্র একটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিডেম্বেলেবার্সেলোনাম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT