মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩৯ রানে হারিয়ে এবারের মৌসুমের ষষ্ঠ জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই জয়ে ১১ ম্যাচে ৬ পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রোহিত শর্মার দলটির।
শুরুতেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্গালুরু। চতুর্থ ওভারের প্রথম বলেই ওপেনার ক্রিস গেইলকে ফেরান লাথিস মালিঙ্গা। স্কোর বোর্ডে রান তখন ২০।
গেইল ফিরে গেলে দিনটি নিজের করে নিতে সময় নেননি এবি ডি ভিলিয়ার্স। মুম্বাইয়ের বোলারদের পাড়ার মাঠের বোলার বানিয়ে ৫৯ বল থেকে তুলে নেন ১৩৩ রান। যাতে ছিল ১৯টি চার ও ৪টি ছয়ের মার।
সঙ্গী বিরাট কোহলিও কম যাননি। ৫০ বল খেলে তার ব্যাট থেকে আসে ৮২ রান। ৬টি চার ও ৪টি চার আসে তার ব্যাট থেকে।শেষ পর্যন্ত কেউ আউট না হলে ২০ ওভার শেষে ব্যাঙ্গালুরুর সংগ্রহ দাঁড়ায় ২৩৫ রান।
২৩৬ রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ রানে প্রথম উইকেট হারায় মুম্বাই। চতুর্থ ওভারের শেষ বলে পার্থিব প্যাটেল রান আউট হয়ে ফিরে যান।
দ্বিতীয় উইকেট জুটিতে সিমোন্স ও পোলার্ড ৭০ রান যোগ করলেও জয়ের দেখা পায়নি ব্যাঙ্গালুরুকে আথিতেয়তা দেয়া দলটি। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ১৯৬ রান করলে ৩৯ রানের জয় দেখে অতিথিরা।
আজকের ১৩৩ রানে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের দ্বিতীয় অবস্থানে উঠে এলেন এবি। ২৫ রান বেশি নিয়ে শুধু সামনে আছেন আজিঙ্কা রাহানে। রাহানের সংগ্রহ ৪৬১ ও ভিলিয়ার্সের ৪৩৬ রান।







