বিনোদন

ডিজনির যে ছবিটি প্রযোজনা করছেন স্কারলেট জোহানসন

স্কারলেট জোহানসন নতুন সিনেমার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কারলেট জোহানসন একটি সাদা পোশাকে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন, তার চুল ছোট এবং স্টাইলিশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন ডিজনির সিনেমা ‘টাওয়ার অব টেরর’ প্রযোজনা করবেন। ছবির গল্প লিখেছেন ‘টয় স্টোরি ফোর’ এর গল্পকার জোশ কুলি।

ছবির কাহিনী কী নিয়ে সেই বিষয়ে কিছুই জানানো হয়নি এখনও। ছবিতে স্কারলেট জোহানসন অভিনয় করবেন নাকি করবেন না, সেই বিষয়েও জানা যায়নি কিছু। তবে তার প্রতিষ্ঠান ‘দিস পিকচার্স’ ছবিটি প্রযোজনার দায়িত্ব নিয়েছে। পাশাপাশি প্রযোজনার দায়িত্বে আছেন জোনাথন লিয়া।

ডিজনির ‘জঙ্গল ক্রুজ’ মুক্তি পাওয়ার পরে ‘টাওয়ার অব টেরর’-এর কাজ শুরু হবে। ‘জঙ্গল ক্রুজ’-এ অভিনয় করেছেন ডোয়াইন জনসন এবং এমিলি ব্লান্ট। পরিচালনা করেছেন জাওমি কলেট-সেরা। ৩০ জুলাই মুক্তি পাবে এই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা।

স্কারলেট জোহানসনের বহু প্রতীক্ষিত সুপারহিরো ছবি ‘ব্ল্যাক উইডো’ মুক্তি পাবে সামনের মাসেই। কয়েক দফা পেছানোর পর জুলাইয়ের ৭ তারিখ মুক্তি পাওয়ার কথা এই ছবির। ছবিতে তার সঙ্গে অভিনয় করবেন ফ্লোরেন্স পাহ।

বিষয়:জঙ্গল ক্রুজ জাঙ্গল ক্রুজ ডিজনি প্রযোজক প্রযোজনা সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…