চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএনএ ব্যবহারের শঙ্কায় রাশিয়ায় করোনা পরীক্ষা করেননি ম্যাঁক্রো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২২
আন্তর্জাতিক
A A
রাশিয়ার প্রেসিডেন্ট ও অন্য একজন কর্মকর্তার মধ্যে বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের আগে করোনার পরীক্ষার বাধ্যবাধকতাকে প্রত্যাখানকে করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, পিসিআর টেস্টের মাধ্যমে রাশিয়া ম্যাঁক্রো’র ডিএনএ পেতে পারে এমন আশঙ্কায় করোনা পরীক্ষা থেকে বিরত থাকেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

ফ্রান্সের সূত্রে বিবিসি জানায়, টেস্টের জন্য যে স্বাস্থ্য সংক্রান্ত প্রটোকল দরকার তা একেবারেই অগ্রহণযোগ্য এবং ফ্রান্সের প্রেসিডেন্টর শিডিউলের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

Banglabid

এই দুই নেতা সোমবারে বৈঠকে পর্যাপ্ত সামাজিক দূরত্ব বজায় রেখে বৈঠক সমাপ্ত করেছেন। এমনকি তারা হাতও মেলাননি, ৪ মিটার দূরত্বের টেবিলে বসে আলাপচারিতা সেরেছেন।

রাশিয়া’র কূটনৈতিক সূত্র বলছে, পুতিনের কাছাকাছি যাওয়ার জন্য তাকে পিসিআর টেস্ট করতে হবে অন্যথায় কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

রয়টার্সকে ফ্রান্সের কর্তৃপক্ষের একজন জানায়, স্বাস্থ্যবিধির অনুসরণের মানে আমরা জানি। কোন প্রকার হাত মেলানো যাবে না, দীর্ঘ টেবিল ব্যবহার করে বৈঠক হবে। কিন্তু তারা প্রেসিডেন্ট ম্যাঁক্রোর ডিএনএ হাতে পাবে এমনটি আমরা গ্রহণ করতে পারি না।

Reneta

তবে কিভাবে রাশিয়ার চৌকষ দল ম্যাঁক্রোর ডিএনএ কাজে লাগাতে পারে এ বিষয়ে বিস্তারিত জানাননি সূত্রটি।

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত সোমবার। পুতিনের সাথে বৈঠকের পর মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভে যান ফরাসি প্রেসিডেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন ইস্যুইমানুয়েল ম্যাঁক্রোফ্রান্সভ্লাদিমির পুতিনরাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক কেজি শসার দাম আড়াই লাখ টাকা!

পরবর্তী

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র

পরবর্তী
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা, পটভূমিতে মার্কিন পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র

নায়ক রুবেল ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন, সানগ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পদত্যাগ’ এর কথা ভাবছেন নায়ক রুবেল?

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT