চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেবলজয়ী ফ্লিককে হারিয়ে ফিফার বর্ষসেরা কোচ ক্লপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ পূর্বাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানো হান্সি ফ্লিক ও লিডস ইউনাইটেডের মার্সেলো বিয়েলসাকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ।

ক্লপ গত মৌসুমে ৩০ বছর পর লিভারপুলকে প্রিমিয়ার লিগ টাইটেল জেতান। ৭ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে অলরেডরা। টানা দ্বিতীয়বার ফিফা বর্ষসেরার পুরস্কারটি হাতে তুললেন তিনি।

সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে বৃহস্পতিবার রাতে বসেছিল ‘দ্য বেস্ট-২০২০’ অ্যাওয়ার্ডের ভার্চুয়াল আসর।

Banglabid

অন্যদিকে, সেরার জোর দাবিদার ছিলেন ফ্লিক। ২০১৯ সালে নিকো কোভাচের সহকারী কোচ হিসেবে বায়ার্নে যোগ দেন ৫৫ বছর বয়সী এ কোচ। নভেম্বরে কোভাচ দায়িত্ব থেকে সরে দাঁড়ালে অন্তর্বর্তী দায়িত্বে আসেন দলটির একসময়কার মিডফিল্ডার।

দায়িত্ব নিয়েই বায়ার্নের চেহারা পাল্টে দেন ফ্লিক। তার হাত ধরে ইউরোপিয়ান ক্লাব ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয় ট্রেবল জিতে নেয় বাভারিয়ানরা। বুন্দেসলিগা, লিগ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর জার্মান সুপার কাপ ও ইউরোপীয় সুপার কাপ জিতিয়েছেন দলকে।

এবার সেরা কোচ হওয়ার দৌড়ে ক্লপ ও ফ্লিকের প্রতিদ্বন্দ্বী ছিলেন অভিজ্ঞ মার্সেলো বিয়েলসা। প্রবীণ বিয়েলসার অবদান লিডস ইউনাইটেডকে ১৬ বছর পর প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ুর্গেন ক্লপফিফা বর্ষসেরা কোচবায়ার্ন মিউনিখলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসি-রোনালদোকে টপকে ফিফার বর্ষসেরা লেভান্ডোভস্কি

পরবর্তী

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে একদিনেই মৃত্যু ৩ হাজার ২৭৭ জন

পরবর্তী

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে একদিনেই মৃত্যু ৩ হাজার ২৭৭ জন

মডার্নার ভ্যাকসিন অনুমোদনের জন্য ‘নিরাপদ ও সুরক্ষিত’: বিশেষজ্ঞ দল

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT