আইসিসি টেস্ট ক্রিকেট রাঙ্কিংয়ে ৯১০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভেন স্মিথ। অ্যাশেজে তার ১১তম টেস্ট শতরান তাকে প্রথম স্থানে নিতে সহায়তা করেছে। আজ আইসিসির অফিসিয়াল পেজে এ তথ্য জানানো হয়।
টেস্ট র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ৮৯০ পয়েন্ট নিয়ে সাউথ আফ্রিকার দলপতি এবি ডি ভিলিয়ার্স। তৃতীয় অবস্থানে রয়েছেন ৮৮৯ পয়েন্ট নিয়ে জো রুট। চতুর্থ অবস্থানে রয়েছেন ৮৮১ পয়েন্ট নিয়ে সাউথ আফ্রিকার ওপেনার হাশিম আমলা। পঞ্চম স্থানে রয়েছেন ৮৬৭ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক আঞ্জেলো ম্যাথিউস।
এর পরের পাঁচ জনের তালিকায় রয়েছেন যথাক্রমে পাকিস্তানের ইউনুস খান, শ্রীলঙ্কার সদ্য অবসর নেওয়া কুমার সাঙ্গাকারা, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার ডেভিড ওর্য়ানার ও ক্রিস রর্জাস।
৬৪১ পয়েন্ট নিয়ে সেরা টেস্ট খেলোয়াড় র্যাঙ্কিংয়ে ২৪তম স্থানে রয়েছেন বাংলাদেশের মুমিনুল হক। ৬২৬ পয়েন্ট নিয়ে ২৭তম স্থানে রয়েছেন ওপেনার তামিম ইকবাল। এর পরের স্থানেই তামিমের চেয়ে এক পয়েন্ট কমে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ৪৩তম অবস্থানে ৫২৬ পয়েন্ট নিয়ে রয়েছেন টাইগার টেস্ট দলপতি মুশফিকুর রহিম।
অপরদিকে টেস্ট টিম র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে সাউথ আফ্রিকা। পরের স্থানগুলোতে যথাক্রমে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে।







