চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই লাফে র‌্যাঙ্কিংয়ের ১২’তে লিটন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০তে হেরেছে বাংলাদেশ। দলীয় পারফরম্যান্সে হতাশা থাকলেও লিটন দাসের জন্য রয়েছে সুখবর। টেস্টে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে তিনি দুই ধাপ উপরে উঠে এখন ১২তম স্থানে আছেন। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৭০২।

মিরপুর টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৭৩ রানের মূল্যবান ইনিংস খেলেছিলেন লিটন। এতেই তিনি র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন।

প্রথম টাইগার ব্যাটার হিসেবে লিটন সেরা দশে প্রবেশের সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়ে আছেন। দশ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার উসমান খাজার রেটিং পয়েন্ট ৭১৫, এগারোতে থাকা নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের ৭১৫।

ব্যাটিংয়ে রান খরায় ভুগতে থাকা মুশফিকুর রহিমের এক ধাপ অবনতি হলেও ২০তম স্থানে আছেন। সাকিব পিছিয়েছেন তিন ধাপ, রয়েছেন ৪০তম স্থানে। ইনজুরির কারণে সিরিজে খেলতে না পারা তামিম ইকবাল এক ধাপ পিছিয়ে ৪৩তম স্থানে আছেন।

সেরা তিনে আসেনি পরিবর্তন। ৯৩৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন মার্নাস লাবুশেন। দুইয়ে আছেন বাবর আজম ও তিন নম্বরে স্টিভেন স্মিথ।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে একাধিক বাংলাদেশি বোলারের উন্নতি হয়েছে। দুই ধাপ এগিয়ে ২৮তম স্থানে স্পিনার তাইজুল ইসলাম। তার ঠিক পরের স্থানে তিন ধাপ আগানো মেহেদী হাসান মিরাজ। এক ধাপ উন্নতি করা সাকিব আল হাসান ৩২তম স্থানে অবস্থান করছেন।

Reneta

অজি পেসার প্যাট কামিন্স ৮৮০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। দ্বিতীয় স্থানে আগের মতোই আছেন জেমস অ্যান্ডারসন। তৃতীয় স্থান অক্ষত রেখেছেন কাগিসো রাবাদা।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ৩২৯ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। ভারতের দুই ক্রিকেটার রবীন্দ্র জাদেজা এক ও রবীচন্দ্রন অশ্বিন যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানেই রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটেস্ট র‌্যাঙ্কিংতাইজুলমিরাজর‌্যাঙ্কিংলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT