চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট খেলতে শ্রীলঙ্কা এখন ঢাকায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ০৮, মে ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশে ঈদের আবহ এখনও কাটেনি। এরমধ্যেই ব্যাট-বলের উত্তাপ ছড়িয়ে দিতে চলে এলো শ্রীলঙ্কা। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে লঙ্কানরা এখন ঢাকায়।

কলম্বো থেকে রওনা হয়ে রোববার বেলা সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় শ্রীলঙ্কা। সফরকারীদের পৌঁছানোর কথা ছিল আরও এক ঘণ্টা আগে। ফ্লাইট বিলম্বিত হওয়ায় দেরি।

গত বছরও মে মাসে বাংলাদেশ সফরে এসেছিল শ্রীলঙ্কা। তিনটি ওয়ানডে খেলেছিল। তখন জৈব-সুরক্ষা বলয়ে সিরিজটি হলেও এবার সেই ঘেরাটোপ থাকছে না। কোয়ারেন্টাইন না থাকায় সোমবার থেকেই তারা মিরপুরে অনুশীলন শুরু করতে পারবে।

সফরকারী দলের অধিনায়ক দিমুথ করুনারত্নে ঢাকায় আসবেন সোমবার। পুরো দল কলম্বো থেকে আসলেও তিনি আসছেন লন্ডন থেকে। এজন্য বিলম্ব।

ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গত মাসের মাঝামাঝি ইংল্যান্ডে যান বাঁহাতি ওপেনার করুনারত্নে। দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ফিরে আসছেন জাতীয় দলের অ্যাসাইনমেন্টে।

দলে অনেক পরিবর্তন এনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল সাজিয়েছে শ্রীলঙ্কা। ১৮ সদস্যের স্কোয়াডে চার নতুন ক্রিকেটার, যাদের সাদা পোশাকে অভিষেক হয়নি।

Reneta

১০-১১ মে বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলে চট্টগ্রামে প্রথম টেস্টের ভেন্যুতে যাবে শ্রীলঙ্কা। বাংলাদেশ দল প্রস্তুতি ক্যাম্প করতে সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম যাবে।

বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করুনারত্নেঢাকাবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT