চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট ইতিহাসে লায়নই প্রথম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম টেস্টের মত দ্বিতীয় টেস্টেও বোলিংয়ে অস্ট্রেলিয়া দলের প্রধান দায়িত্বটা পালন করছেন নাথান লায়ন। চট্টগ্রাম টেস্টের শুরুতে বাংলাদেশের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছেন অজি অফস্পিনার। এরমধ্য দিয়ে অনন্য একটি রেকর্ডের মালিকও হয়ে গেছেন তিনি।

টেস্ট ক্রিকেটের ১৪০ বছরের ইতিহাসে কোনও দলের প্রথম চার ব্যাটসম্যানকেই কোনও বোলার এলবিডব্লিউ করতে পারেননি আগে। সেটিই করে দেখালেন লায়ন। এতে অবশ্য বাংলাদেশের ব্যাটসম্যানদের দায়ও কম নয়।

সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক ও ইমরুল কায়েস লায়নের বলে এলবিডব্লিউ হয়েছেন।

টেস্টে কোনও ইনিংসে প্রথম চারজনকে এলবিডব্লিউ হতে আর একবারই দেখা গেছে। সেখানেও আছে অস্ট্রেলিয়ার নাম। ২০০৪ সালে ক্যান্ডি টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম চারজনই এলবিডব্লিউ হয়েছিলেন। তবে সেবার জাস্টিন ল্যাঙ্গার, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং ও ড্যামিয়েন মার্টিনের উইকেটগুলো নিয়েছিলেন ভিন্নভিন্ন বোলার। নুয়ান জয়সা, চামিন্ডা ভাস ও মুত্তিয়া মুরালিধরন।

লায়ন অবশ্য রেকর্ড গড়েই ‘সন্তুষ্ট’ থাকেননি। পরে ৬৬ রান করা সাব্বির রহমানকেও আউট করে ক্যারিয়ারে আরও একবার ৫ উইকেট তুলে নিয়েছেন। আর ৬ উইকেটে ২৫৩ রানে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ৬২ রানে অপরাজিত মুশফিক, নাসির আছেন ১৯ রানে।

লায়নের রেকর্ডের দিনে আরও দুটি নজির গড়েছে অস্ট্রেলিয়া। ১৯৭৮ সালের পর প্রথমবারের মতো এক পেসার (প্যাট কামিন্স) নিয়ে খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। ৪০ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র পেস বোলার হিসেবে জেফ থমসনকে নিয়ে খেলতে নেমেছিল অজিরা।

এছাড়া ১৯৩৮ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেছেন একজন অফস্পিনার। ৭৯ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসেই বোলিং করেছিলেন বিল ও’রিলি। এবার লায়ন।

ট্যাগ: নাথান লায়ন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাহরুখ-সুহানার ছবি ভাইরাল

পরবর্তী

নাস্তিকদের চেয়ে আস্তিকদের মন উদার

পরবর্তী
প্রার্থনারত ব্যক্তির হাত, ধূসর কাঠের পৃষ্ঠের উপর. Channel i News - চ্যানেল আই নিউজ

নাস্তিকদের চেয়ে আস্তিকদের মন উদার

নেইমারকে নিয়ে আশাবাদী পেলে, শঙ্কিত রোমারিও

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT