বর্তমান র্যাঙ্কিংয়ে ইংলিশ স্পিনারদের মধ্যে সবার ওপরে আছেন শোয়েব বশির। চোটে পড়ে ভারতের বিপক্ষে টেন্ডুলকার-অ্যান্ডারসন সিরিজের চতুর্থ ম্যাচে খেলেননি তিনি। একে শোয়েব থাকলেও অস্ট্রেলিয়ার লাল বলের ক্রিকেটে অন্যতম সফল স্পিনার নাথান লায়ন বিশ্বাস করেন জ্যাক লিচ ইংল্যান্ড জাতীয় দলের সেরা স্পিনার।
লায়ন বলেছেন, ‘অবসর নেয়া ইংল্যান্ড কিংবদন্তি পেসার জ্যামি অ্যান্ডারসন তাকে বলেছেন শোয়েবকে ইংল্যান্ড দলে নেয়া হয়েছে আমাকে টেক্কা দিতে। ২০২৫-২৬ অ্যাশেজে অবশ্যই ইংল্যান্ড দলের সফরসঙ্গী হবেন তিনি। তবে আমার কাছে লিচই সেরা।’
‘আমি গতবছরেই ল্যাঙ্কাশায়ার জেমির বিপক্ষে খেলেছি। তারাই বলেছে বশিরকে দলে নেয়ার উদ্দেশ্যই হচ্ছে আমার মতো পারফর্ম করা। নিজের জন্য একটু গর্বও হয়েছে অ্যান্ডারসনের মতো বোলারের এমন মন্তব্যে। বশিরও ভালও খেলছে।’
শেষ ভারত, জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড সিরিজে ধারাবাহিকভাবে ভালো বোলিং করে ইংলিশ স্পিনারদের মধ্যে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন।
অপরদিকে ৩৪ বর্ষী লিচ গতবছরের পাকিস্তান সফরের পরে খেলেননি ইংল্যান্ড দলের হয়ে। ৩৯ ম্যাচ খেলে ১৪২ উইকেট নিয়েছেন লিচ।







