ক্রিকেট

বাংলাদেশ-ভারত: টি-টুয়েন্টি নম্বর ‘১০০০’

বাংলাদেশ-ভারত: টি-টুয়েন্টি নম্বর ‘১০০০’

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সন্ধ্যায় মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। সিরিজের প্রথম ম্যাচটি ঐতিহাসিক হয়ে উঠেছে ১০০০তম টি-টুয়েন্টি বলে।

২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি মাঠে গড়িয়েছিল প্রথম আন্তর্জাতিক টি-টুয়েন্টি। প্রায় ১৫ বছরের পরিক্রমায় সেটি পৌঁছে যাচ্ছে হাজারে।

রোববার ছিল আরও দুটি টি-টুয়েন্টি ম্যাচ। নিউজিল্যান্ড-ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া-পাকিস্তান মাঠে নেমেছিল সকালে। তবে সময়ের ব্যবধানের কারণে বাংলাদেশ-ভারত ম্যাচের পাশে বসছে ‘১০০০’ সংখ্যাটি।

২০০৬ সালে টি-টুয়েন্টি শুরু করা বাংলাদেশের জন্য এটি ৯০তম ম্যাচ ছোট ফরম্যাটের সংস্করণে। আর ভারতের ১২১তম।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে টি-টুয়েন্টি ক্রিকেট যাত্রা শুরু করলেও সবচেয়ে বেশি খেলেছে পাকিস্তান (১৪৭ ম্যাচ)। জয়সংখ্যাও বেশি তাদের (৯০)। একশর কম ম্যাচ খেলা বাংলাদেশ জিতেছে ২৯ বার।

বিষয়:বাংলাদেশ-ভারত টি-টুয়েন্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…