ফুটবল

জয়ের পরও রাগের কথা জানালেন জাভি

জাভি মাঠে দাঁড়িয়ে রাগের অনুভূতি প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাভি একজন ফুটবল কোচ, মাঠে দাঁড়িয়ে রাগের অনুভূতি প্রকাশ করছেন, দর্শকরা পেছনে বসে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘প্রথমার্ধ পর্যন্ত রাগান্বিত ছিলাম। কারণ আমরা যা (সুযোগ) তৈরি করেছিলাম, তারপর পিছিয়ে থাকাটা প্রাপ্য ছিল না।’

এলচের বিপক্ষে পিছিয়ে পড়ার পর ম্যাচের শেষ সময়ে পেনাল্টি গোলে ২-১ ব্যবধানের জয় তুলেছে বার্সেলোনা। লিগ ম্যাচটির পরে সংবাদ সম্মেলনে এভাবেই প্রতিক্রিয়া জানান কোচ জাভি হার্নান্দেজ।

প্রতিপক্ষ গোলরক্ষক এলগারের প্রশংসা করতেও অবশ্য বার্সা কোচ কার্পণ্য করেননি, ‘এলগার দুর্দান্ত ছিল। আমি বিরক্ত ও রাগান্বিত ছিলাম। কিন্তু আশাবাদী ছিলাম যে আমরা যদি আরও ভালো আক্রমণ করি, তাহলে জিতব। খেলোয়াড়দের এটাই বলেছিলাম।’

‘এলচে দারুণ খেলেছে। মাঠ কঠিন ছিল এবং এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জয়। আশা ছিল আমরা আরও ভালো আক্রমণ করে খেলাটি জিততে পারব।’

ম্যাচের ৪৫ মিনিটের মাথায় গ্যাভির পরিবর্তে ফেররান তরেসকে নামানোর কৌশল কাজে লেগেছে জাভির। বলেছেন, আমি একটি অবস্থানগত পরিবর্তন করেছিলাম। এটি ভালোই কাজে লেগেছে।

খেলার ৮৪ মিনিটে এলচে ফুটবলার ডি-বক্সের মধ্যে বল স্পর্শ করে বসলে পেনাল্টি পায় বার্সা। মেম্ফিস ডিপাই জয়সূচক গোলটি করেন। তাকে নিয়েও বন্দনায় মাতেন জাভি।

‘মেম্ফিস একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে। এটি ইতিবাচক দিক। সে সত্যিই ভালো প্রশিক্ষণ নেয়। দলের সর্বোচ্চ স্কোরার। আসলেই পেশাদার।’

ম্যাচের ৭৫ মিনিটে মাঠে নেমেছিলেন ডিপাই। ৯ মিনিট পর স্পট কিক থেকে করেন গোল। তাকে দেরিতে নামানোর ব্যাখ্যা দিয়েছেন বার্সা কোচ, ‘আমরা তার মিনিট (সময়) নিয়ে পরিকল্পনা করছি। কারণ সে ইনজুরি থেকে ফিরেছে।’

বিষয়:জাভি বার্সেলোনো লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…