সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম সমিতির ঐতিহ্যবাহী মেজবান । এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দার কনসাল জেনারেল এ. কে. এম. শহিদুর করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনায় অংশ নেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আইউব, দেলোয়ার হোসেন, খ. ম. জসিম, মার্শাল কবির পান্নু ও শাহাবুদ্দিনসহ অন্যরা।
শেষে আফ্রিকান যাদু শিল্পির যাদু প্রদর্শন ও লেজার শো মুগ্ধ করে হাজার হাজার দর্শকদের।







