বিপুল উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে কানাডার টরেন্টোয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠান হয়েছে। চট্টগ্রাম সমিতি কানাডা ইনক এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
গতকাল (২৯ সেপ্টেম্বর) রোববার টরন্টোর সুন্নাতুল জামাত অব অন্টারিও মসজিদে দুপুর বারোটা থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত এই মেজবানের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মঞ্জুর চৌধুরী।
এসময় বক্তারা বলেন, একটি সংগঠন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করলেও সব মহলের অংশগ্রহণের মধ্য দিয়ে এটি প্রবাসে বাংলাদেশের মেজবান হয়ে ওঠেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় রাজনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তৃতা করেন।








