চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনের চেয়ে কখনোই ক্রিকেট আগে না: মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ পূর্বাহ্ণ ১৮, জানুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানে শুধু টি-টুয়েন্টি সিরিজে নয়, পুরো সফরেই মুশফিকুর রহিমকে পাবে না বাংলাদেশ। জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান কেনো দেশটিতে যাবেন না বিপিএলের ফাইনাল শেষে ব্যাখ্যা করেছেন সে কারণও।

মুশফিক জানিয়েছেন পাকিস্তানে গিয়ে খেলতে পরিবারের আপত্তির কারণেই এ সিদ্ধান্ত, ‘কারণটা পারিবারিক। বিসিবি এটা মেনে নিয়েছে (না যাওয়ার সিদ্ধান্ত)। অফিসিয়ালি চিঠিও দিয়েছি। পরিবারে যারা আছেন, তারা ভয়ে শঙ্কিত। এমন অবস্থায় আমি মানসিকভাবে ঠিক থেকে গিয়ে খেলতে পারি না।’

‘বাংলাদেশ দলের একটা সিরিজে বিশ্রাম নিতে হবে, এটার চেয়ে বড় পাপ আমার জন্য হতে পারে না। আমার কিন্তু সুযোগ ছিল পিএসএলের মতো বড় টুর্নামেন্টে খেলার। প্রথমেই না করে দিয়েছি। কারণ, জানি পুরো পিএসএল পাকিস্তানে হবে। তখনই বলেছি যেহেতু পরিবারও আমাকে অনুমতি দিচ্ছে না। পাকিস্তানের অবস্থা হয়ত আগের চেয়ে অনেক বেটার। আরও দুই-তিনটা বছর ধীরে ধীরে যদি অন্য দেশও যায়, তখন হয়ত আত্মবিশ্বাস আসবে।’

‘পাকিস্তানে আগেও সফর করেছি। ২০০৮ সালে সন্ত্রাসী হামলার আগে। পাকিস্তান ক্রিকেটীয় সুযোগ সুবিধার দিক থেকে অনেক ভালো একটা জায়গা। উপমহাদেশের ক্রিকেট বিচারে অসাধারণ। উইকেটও অনেক ভালো। অবশ্যই অনেক মিস করব। যদি আগামী ২-৩ বছর ধারাবাহিকভাবে পাকিস্তানের অবস্থা ভালো থাকে, তাহলে না যাওয়ার কোনো কারণ থাকবে না।’

বিপিএলে প্রথমবার ফাইনাল খেললেন মুশফিক। যদিও খুলনা টাইগার্সকে চ্যাম্পিয়ন করাতে পারেননি। রাজশাহী রয়্যালসের কাছে হার প্রসঙ্গে বললেন, ‘প্রথমবার ফাইনাল খেললাম, পরেরবার হয়ত চ্যাম্পিয়ন হবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরুলখুলনা-রাজশাহী ফাইনালতামিমবঙ্গবন্ধু বিপিএলবাংলাদেশ-পাকিস্তান সিরিজবিপিএল-২০১৯মুশফিকরুশোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিজেলের সঙ্গে সামান্য পানি মিশিয়েই দূষণ কমতে পারে ৬০ শতাংশের বেশি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্ব গণিতের সর্বোচ্চ সম্মাননায় দুই চীনা গণিতবিদ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান আলোচনায় আন্তরিক হচ্ছে: ট্রাম্প

জুলাই ২৫, ২০২৬

শ্রীমঙ্গলে দ্বৈত কবিতা আবৃত্তির আয়োজন ‘দাহনকাল’

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT