জাস্টিন বিবার বেশ লম্বা করেছিলেন চুল। কিন্তু তার লম্বা সোনালি চুল পছন্দ করেননি ভক্তরা। চুল নিয়ে এতদিন চলেছে আলোচনা ও সমালোচনা। এবার সেই ‘আলোচিত’ চুল কেটে আবারও আলোচনায় এলেন জাস্টিন বিবার।
জাস্টিনকে বলা হয় ‘হিট মেকার’। অর্থাৎ, তিনি যা করেন তাই হিট। মঙ্গলবার ইনস্টাগ্রাম একাউন্টে জাস্টিন তার একটি নতুন ছবি পোস্ট করেছেন। ছবিতে তার চুল একেবারে ছোট করে কাটা। এতদিন ধরে লম্বা করা চুল হুট করে কেটে ছোট করে ফেলায় অবাক হয়েছেন তার ভক্তরা। অবশ্য, নতুন হেয়ার স্টাইলও ভক্তদের সন্তুষ্ট করতে পারেনি। এই হেয়ার স্টাইল নিয়েও চলছে সমালোচনা।
অনেকেই ধারণা করছেন, বেস্ট ফ্রেন্ড র্যাপার পোস্ট ম্যালোনকে দেখে চুল কাটতে আগ্রহী হয়েছেন জাস্টিন। কারণ ম্যালোনও কয়দিন আগেই তার লম্বা চুলগুলো কেটে ফেলেছেন। ডেকান ক্রনিকল







