চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের পিঁড়িতে বসছেন সেলেনা গোমেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২৫
বিনোদন
A A
সেলেনা গোমেজের বিয়ের পিঁড়িতে বসা ছবি, হাসিমুখে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজ। জাস্টিন বিবারের সঙ্গে প্রেম ভাঙার পর প্রযোজক বেনি ব্লাঙ্কোকে মন দেন সেলেনা। এরপর এক বছর আগে বাগদানও সারেন তারা। এবার বিয়ে করতে যাচ্ছেন এই তারকা জুটি।

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ অভিনেত্রী সেলেনা এবং সংগীত প্রযোজক বেনি বিয়ে করতে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবে তারকাখচিত বিয়ের আসর। একটি সূত্র ডেইলি মেইলকে বলেন, “নিমন্ত্রিত অতিথিদের এক সপ্তাহ থাকার জন্য ব্যাগ গুছিয়ে আনতেও বলা হয়েছে।”

নিমন্ত্রিত অতিথিদের তথ্য জানিয়ে সূত্রটি বলেন, “কেবল পরিবার ও বন্ধু-বান্ধবরাই নয়, নিমন্ত্রিত তালিকায় রয়েছেন বড় বড় সব তারকারা। যেমন: টেইলর সুইফট, মার্কিন তারকা ফুটবলার ট্র্যাভিস কেলস, ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিরিজের সেলেনার সহ-অভিনেতাসহ অনেকে।”

Banglabid

কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন সেলেনা গোমেজ। কিন্তু ভাগ্য সহায় হয়নি। সবশেষে এ সম্পর্ক টেকেনি। ২০১৮ সালে তাদের ৬ বছরের সম্পর্ক ভেঙে যায়। তারপরই হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সারেন জাস্টিন বিবার। এ খবর জানার পর মানসিকভাবে আহত হয়েছিলেন সেলেনা।

সেলেনা তার তথ্যচিত্রে বলেছিলেন, “বিবারের সঙ্গে বিচ্ছেদ বছরের পর বছর আমাকে তাড়া করেছে। এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। তবে এসব এখন কেবলই অতীত, যা থেকে আমি সেরে উঠছি।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাস্টিন বিবারপ্রেমবিয়েবেনি ব্লাঙ্কোলিড বিনোদনসেলেনা গোমেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT