বিনোদন

নাইট ক্লাবে নকল জাস্টিন বিবার, ঘটলো লঙ্কা কাণ্ড!

নকল জাস্টিন বিবার নাইট ক্লাবে, লঙ্কা কাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নকল জাস্টিন বিবার নাইট ক্লাবে উপস্থিত দর্শকদের সঙ্গে ছবি, যা ঘটনার ব্যাপক আলোচনার সৃষ্টি করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে জাস্টিন বিবারের ভক্ত অগণিত। তার কনসার্ট যেন জনসমুদ্র। এবার সেই জাস্টিন বিবারকে নাকি নাইট ক্লাব থেকে তাড়িয়ে দেওয়া হলো!

হ্যাঁ, এমন ঘটনাটিই ঘটেছে লাস ভেগাসের এক নাইটক্লাবে। তবে বিবার প্রেমীদের জন্য স্বস্তির খবর হলো, যাকে নাইট ক্লাব থেকে বের করে দেয়া হয়েছে, তিনি আসল জাস্টিন বিবার নন!

সেখানে ওই ব্যক্তি বিবার পরিচয়ে মঞ্চে উঠে পড়েন এবং একের পর এক গান শোনাচ্ছিলেন। তার গান শুনে দর্শকরা বুঝতেই পারেননি তিনি বিবার নন। আয়োজকরাও বোকা বনেছিলেন। তারা বুঝতে বুঝতে কয়েকটি গান শোনানো শেষ নকল বিবারের।

এ প্রসঙ্গে ক্লাব কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘বেশ অনেকক্ষণ ধরে নানা রকমের কৌশল চালানোর পর ওই ‘জাল’ জাস্টিন বিবারকে এক্সএস মঞ্চে প্রবেশাধিকার দেওয়া হয়। তবে যে মুহূর্তে ভুল বোঝা যায়, সঙ্গে সঙ্গে তাকে ক্লাব থেকে বের করে দেওয়া হয় এবং ভবিষ্যতেও প্রবেশের অনুমতি ছিনিয়ে নেওয়া হয়।’

এরইমধ্যে ভাইরাল নকল বিবার। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাধারণ মানুষও তার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। তবে ধরা পড়ার পর তাকে বের করে দেওয়া হয়েছে বলেই খবর।

একইসঙ্গে তাকে স্থায়ীভাবে ওই নাইটক্লাব থেকে নিষিদ্ধ করা হয়েছে বলেও জানা গেছে। গোটা ঘটনায় আসল জাস্টিন বিবার এখনও কোন প্রতিক্রিয়া দেননি।- টাইমস অব ইন্ডিয়া

বিষয়:জাস্টিন বিবার পপ তারকা সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…