চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিলের আবেদন নিষ্পত্তির নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৮
আদালত
A A
করোনা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর ২৫ নেতার প্রার্থিতা বাতিলের আবেদন তিন দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের পর ২৫ জামায়াত নেতার একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর।

এর আগে গতকাল সোমবার বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপূরী ও এই দলের সমাজ কল্যাণ সচিব শাহ মোহাম্মদ আলী হুসাইন এবং ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের সভাপতি হুমায়ুন কবির ও একই সংগঠনের সভাপতি মণ্ডলীর সদস্য মো. এমদাদুল হক জামায়াতের ২৫ নেতার নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন।

ওইদিন রাতে এই চার রিটকারি নির্বাচন কমিশনে গিয়ে এই ২৫ জামায়াত নেতার প্রার্থিতা বাতিলের পদক্ষেপ নিতে ইসিতে আবেদন করেন।

সে আবেদনে বলা হয়: ইদানিং বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৫ জন প্রার্থী তাদের রাজনৈতিক পরিচয় গোপন রেখে অন্য রাজনৈতিক দলের প্রতীক বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে নমিনেশন পেপার জমা দেন। যা নির্বাচন কমিশনে গৃহীতও হয়। তাদেরকে বৈধ প্রর্থী হিসেবে নির্বাচন করার সুযোগ দেয়া হয়েছে, যা আইনগত বৈধ নয়।

Reneta

ওই আবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়েবসাইট থেকে ওই ২৫ জন প্রার্থীর তথ্য-উপাত্ত এবং সে সংক্রান্ত বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দাখিল করে বলা হয়, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই ২৫ প্রার্থীর প্রার্থিতা বাতিল করার পদক্ষেপ নিতে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে যে ২১ জন জামায়াত নেতা অংশ নিচ্ছেন তারা হলেন:

ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমান, সিরাজগঞ্জ-৪ আসনে রফিকুল ইসলাম খান, খুলনা-৬ আসনে আবুল কালাম আজাদ, কুমিল্লা-১১ আসনে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, খুলনা-৫ আসনে মিয়া গোলাম পারোয়ার, পাবনা-৩ আনোয়ারুল ইসলাম, পাবনা-৫ আসনে ইকবাল হোসাইন, যশোর-২ আসনে আবু সাঈদ মো. শাহাদাত হোসাইন, ঠাকুরগাঁও-২ আসনে আবদুল হাকিম, দিনাজপুর-১ আসনে আবু হানিফ, দিনাজপুর-৬ আসনে আনোয়ারুল ইসলাম, নীলফামারী-৩ আসনে আজিজুল ইসলাম, গাইবান্ধা-১ আসনে মাজেদুর রহমান, সাতক্ষীরা-২ আসনে মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৪ আসনে গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-১ আসনে শামীম সাঈদী, নীলফামারী-২ আসনে মো. মনিরুজ্জামান, ঝিনাইদহ-৩ মতিয়ার রহমান, বাগেরহাট-৩ আসনে ওয়াদুল শেখ, বাগেরহাট-৪ আসনে আব্দুল আলীম ও চট্টগ্রাম-১৫ আসনে শামসুল ইসলাম।

আর যে ৪ জন জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে একাদশ সাংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তারা হলেন:

কক্সাবাজার-২ আসনের হামিদুর রহমান আযাদ, চাাঁপাইনবাবগঞ্জ-৩ নূরুল ইসলাম বুলবুল, চট্টগ্রাম-১৬ জহিরুল ইসলাম ও পাবনা-১ ব্যারিস্টার নাজিবুর রহমান।

এর আগে তরিকত ফেডারেশনের করা এক রিটের পর হাইকোর্ট রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনএকাদশ জাতীয় সংসদ নির্বাচনজামায়াত ইসলামীপ্রার্থিতা বাতিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে একচুলও ছাড় নয়, ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পানির নিচে সড়ক, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবেন পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

জুলাই ৮, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT