রাজনীতি

কুমিল্লায় জামায়াতের আমীর নির্বাচন ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

কুমিল্লায় জামায়াতের আমীর নির্বাচন ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুমিল্লা মহানগর জামায়াতের আমীর নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার ( ১৪ অক্টোবর) সন্ধ্যার পর নগরীর মোগলটুলি এলাকায় মহানগর জামায়াতের কার্যালয় ফারুকী হাউসের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের বর্তমান সেক্রেটারি জেনারেল মু. মাহবুবর রহমানের গাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

অভিযোগ উঠেছে, মহানগর জামায়াতের নায়েবে আমীর এমদাদুল হক মামুনের সমর্থকেরা এ হামলা চালিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, মহানগর জামায়াতের বর্তমান আমীর কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমীর মোসলেহ উদ্দিন আহমেদ ও এমদাদুল হক মামুনকে বিভাগীয় দায়িত্ব দেওয়ার লক্ষ্যে ঢাকায় সংযুক্ত করা হয়েছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে একজনকে মহানগর আমীরের দায়িত্ব দেওয়ার বিষয়টি সামনে এসেছে। এ নিয়ে মাহবুবর রহমান ও এমদাদুল হক মামুনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই বুধবার সন্ধ্যায় মাহবুবর রহমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে দলীয় সূত্রের দাবি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, জামায়াতের আমীর নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:গাড়ি ভাঙচুর জামায়াত ইসলামী জামায়াতের আমীর নির্বাচন সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…