চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে জামায়াতসহ ৭ দলের পর্যায়ক্রমিক বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভের দৃশ্য, হাজারো মানুষ অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ফাইল , সংগৃহীত।

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করার দাবিতে আন্দোলনে নেমেছে জামায়াতে ইসলামীসহ সমমনা ৭টি ইসলামপন্থী রাজনৈতিক দল।

এই দাবিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক কর্মসূচি পালন করেছে দলগুলো। কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল শুরু করেছে।

আন্দোলনকারীরা বলেন, বর্তমানে প্রচলিত নির্বাচন পদ্ধতিতে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হয় না। সংখ্যানুপাতিক পদ্ধতি চালু হলে দেশের সব রাজনৈতিক মতামতের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত হবে।

এ সময় দলের নেতারা আরও জানান, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন এবং দাবি না মানা হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, জামায়াতে ইসলামী বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম দক্ষিণ ফটকে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জোহর নামাজের পর, বায়তুল মোকাররম উত্তর প্রাঙ্গণে মিছিল করছে। নেতৃত্বে থাকবেন নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

Reneta

বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হকের নেতৃত্বে আসরের নামাজের পর, বায়তুল মোকাররম উত্তর ফটকে মিছিল করবে।

খেলাফত মজলিস আহমদ আবদুল কাদেরের নেতৃত্বে বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে। বাংলাদেশ খেলাফত আন্দোলন একই সময়ে, একই স্থানে বিক্ষোভ করবে।

নেজামে ইসলাম পার্টি বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাব এলাকায় কর্মসূচি করবে।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকাল সাড়ে ৪টা, বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ দলের বিক্ষোভইসলামী আন্দোলনজামায়াত ইসলামীবিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা, ধাক্কাধাক্কি

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ৬, ২০২৬

বিনা টিকিটে বড়পর্দায় রইদ-মাস্তুলসহ ৬ সিনেমা দেখার সুযোগ!

আগস্ট ৬, ২০২৬

নতুন কুঁড়ির আদলে প্যারা স্পোর্টসের আয়োজন করতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬
ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT