রাজনীতি

জামায়াত ও বিএনপির প্রধান ঘাঁটি এখন লন্ডন: শাহরিয়ার কবির

জামায়াত ও বিএনপির প্রধান ঘাঁটি এখন লন্ডন: শাহরিয়ার কবির

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, জামায়াত ও বিএনপির প্রধান ঘাঁটিতে পরিণত হয়েছে লন্ডন শহর। জামায়াত ইসলামের সদর দপ্তর পাকিস্তান থেকে সরিয়ে আনা হয়েছে লন্ডনে। মূলত সেখান থেকেই তারা অপপ্রচার ছড়িয়ে দিচ্ছে দেশব্যাপী। কিন্তু এসব অপপ্রচার রুখতে কাজ করবে ঘাতক দালাল নির্মূল কমিটি।

রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ঘাতক দালাল নির্মূল কমিটির এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার শুরু করেছে বিরোধীদলের নেতাকর্মীরা। বিএনপি-জামায়াত জোট এখন ঐক্যফ্রন্টের ব্যানারে সংগঠিত হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে বিভিন্ন মহল। নির্বাচনকে ঘিরে সকল ষড়যন্ত্র রুখতে পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। এই ষড়যন্ত্র ঠেকাতে আমাদেরই প্রস্তুত থাকতে হবে।

ঘাতক দালাল নির্মূল কমিটি রাবি শাখার সাধারণ সম্পাদক মামুন অর রশিদের সঞ্চালনায় ও রবিউল ইসলাম রুবেলের সভাপতিত্বে ‘জাতীয় সংসদ নির্বাচনে তরুণ সমাজের ভূমিকা’ শীর্ষক সমাবেশে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালান নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, রাজশাহী জেলা শাখার সভাপতি শাহজাহান আলী বরজাহান প্রমুখ।

বিষয়:অপপ্রচার শাহরিয়ার কবির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…