আদালত

মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির ৭ দিনের রিমান্ডে

মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরের ছবি, ৭ দিনের রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরের ছবি, যারা ৭ দিনের রিমান্ডে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের পরিদর্শক মো. পায়েল হোসেন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ প্রত্যেকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে রিমান্ডের এ তথ্য জানা গেছে।

এর আগে গত সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা থেকে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্তকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। তারা সীমান্ত দিয়ে ভারতে যেতে চেয়েছিলেন বলে দাবি করা হচ্ছে।

এরপর রাতে রাজধানীর মহাখালীর বাসা থেকে গ্রেপ্তার করা হয় শাহরিয়ার কবিরকে। তিনজনের বিরুদ্ধেই মামলা রয়েছে।

বিষয়:৭ দিনের রিমান্ডে মোজাম্মেল বাবু শাহরিয়ার কবির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…