সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রমনা ও ভাসানটেক থানার আলাদা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। আরেক মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শাহবাগ থানার হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।







