চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবির প্রথম ছাত্রী হলে উৎসবমুখর পুনর্মিলনী

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৫:৪১ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

‘স্মৃতির বর্তমানে, হৃদয়ের টানে’ প্রতিপাদ্য ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের প্রথম পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম হল প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন।

এসময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল হিসেবে নওয়াব ফয়জুন্নেসা হল এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও গৌরবের সাক্ষী। এ হলের ছাত্রীরা দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হওয়ার মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় এবং এ হলের সুনাম বৃদ্ধি করেছেন।

Banglabid

দেশের প্রথম এ নারী উপাচার্য বলেন, এ হলের প্রাক্তন ছাত্রীদের এখন সময় এসেছে এ হলকে আরও সমৃদ্ধ করার। বর্তমান এবং প্রাক্তন ছাত্রীরা মিলে এ হলের অবকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রে নিজ নিজ অবদান রাখবেন।

হল প্রভোস্ট অধ্যাপক ড. নাহিদ হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক এবং এ হলের প্রথম প্রভোস্ট অধ্যাপক ড. ফরিদা আখতার।

আরো উপস্থিত ছিলেন পুনর্মিলনী উৎসবের আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শামীমা সুলতানা ঝর্ণা, সদস্য সচিব হাবিবা ইয়াসমীন মিনা, অনুষ্ঠানের আহ্বায়ক কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. তাহমিনা ফেরদৌস প্রমুখ। 

Reneta

উদ্বোধনী অনুষ্ঠানে পর উপাচার্যের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিকেলে দেশের প্রথম নারী উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ফারজানা ইসলাম এবং প্রথম প্রভোস্ট হিসেবে অধ্যাপক ড. ফরিদা আখতারকে সংবর্ধনা জানানো হয়। পরে চিরকুট ব্যান্ডদল সংগীত পরিবেশন করে।

১ঌ৭৮ সালের ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল হিসেবে যাত্রা শুরু করে নওয়াব ফয়জুন্নেসা হল। হলটিতে দুই শতাধিক ছাত্রীর আবাসন সুবিধা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবিপুনর্মিলনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিয়া ঝড়ে ফাইনালে শেখ জামাল

পরবর্তী

প্রথম টেস্টে মোস্তাফিজ না থাকার কারণ…

পরবর্তী

প্রথম টেস্টে মোস্তাফিজ না থাকার কারণ...

বইমেলা

বইমেলার সময় বাড়ায় আনন্দে মাতোয়ারা শিশুরাও

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চিকিৎসায় অবহেলার অভিযোগ ও প্রতিকারে সহায়তা করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT