চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলকন্যা কুসুম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২০
বিনোদন
A A

তিনি হেঁটে চলেন কৌণিক সমুদ্রের ফুটপাত ধরে। প্রাকৃতিক শৈবালের রেশম তাকে স্পর্শ করে। দৃশ্যকল্পে এরকম বহু বৈপ্লবিক চর্চার উপাখ্যান রচনা করতে ব্যস্ত এখন তিনি। বলছি অভিনেত্রী কুসুম সিকদারের কথা।

সর্বশেষ ২০১৮ সালে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। মাঝখানে দুই বছর। এরপর আর কোথাও দেখা যায়নি তাকে। না চলচ্চিত্রে, না নাটকে! বহুদিন পর সদ্য তিনি সামনে এলেন, তাও জলকন্যার পরিচয়ে!

অভিনয়ের বাইরে কুসুমের প্রথম এবং প্রধান কাজ হলো লেখালেখি। গেল দুই বছর অভিনয়ের বাইরে আছেন ঠিকই, কিন্তু সৃষ্টির উন্মাদনায় মত্ত তিনি। গল্প, কবিতার সাথেই এখন বাস তার। সম্প্রতি চ্যানেল আই অনলাইনের ফেসবুকে প্রকাশিত হয়েছে তার লেখা ‘জলকন্যা’ শিরোনামে একটি কবিতা। নিজে আবৃত্তি করে ভিডিও করেছেন কুসুম। সেখানে নিজেই হয়েছেন মডেল।

Banglabid

কবিতা পাঠ ও ভিজ্যুয়ালে ভিন্ন ঢংয়ের উপস্থাপনার কারণে দৃষ্টি কেড়েছেন কুসুম। কবিতায় এমন ভিন্নধর্মী উপস্থাপনা নিয়ে এই অভিনেত্রী বলেন, ২০১৮ সালের পর আমি কিন্তু ক্যামেরার সামনে দাঁড়াইনি। এবছরব্যাপী তো করোনা ই। তো অক্টোবরের শুরুতে সুমন চিশতির সাথে আমার দেখা, যেহেতু তিনিও লেখালেখির মানুষ- তাই তার সাথে সার্বিক বিষয়ে কথা হয়। এক পর্যায়ে আমাদের আলোচনায় কবিতার ভিডিও শুট করা যায় কিনা, এরকম একটি পরিকল্পনা মাথায় এলো। তো পরিকল্পনা করলেই তো হয় না, তার এক্সিকিউশন দরকার। তারপর শরণাপন্ন হই শ্রদ্ধেয় সাগর ভাইয়ের (ফরিদুর রেজা সাগর)। তার ইতিবাচক সাড়া পাওয়ায় আমাদের কাজটি খুব দ্রুতই হয়ে যায়!

ইফতেখার মুনিমের পরিচালনায় ‘জলকন্যা’র আবহ সংগীত করেন সুজন আরিফ। কুসুম জানালেন, কবিতাটি তিনি রেকর্ড করেছেন আইপ্যাডে। দুর্গাপূজা উপলক্ষ্যে রবিবার থেকে চ্যানেল আইয়ের ফেসবুকে দেখতে পারছেন দর্শক।

এদিকে অভিনয় নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই জানিয়ে কুসুম বলেন, আরো কিছুদিন পড়াশোনা আর লেখালেখি নিয়ে ব্যস্ত থাকতে চাই। অভিনয়ের কিছু প্রস্তাব থাকলেও এই মুহূর্তে আমি কাজ করছি না। আগামি একুশে বইমেলাকে টার্গেট করে গল্পের বই করার পরিকল্পনা আছে। এরইমধ্যে দুটো গল্প আছে, আরেকটি গল্প এরমধ্যে হয়ে গেলেই বই করবো।

Reneta

সর্বশেষ কুসুমের লেখা ‘ছায়াকাল’ নামের একটি দীর্ঘ গল্প ছাপা হয় বাংলা ট্রিবিউনের ঈদুল আযহার ঈদ সংখ্যায়। তারআগে আরো একটি বড় গল্প ডেইলিস্টারের ঈদ সংখ্যায় ছাপা হয়েছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবিতাকুসুমকুসুম সিকদারগল্পলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT