চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল পিঁপড়ে এবং মায়রা-মায়রন

দৈনিক সমকালের সৌজন্যে ফরিদুর রেজা সাগরের গল্প

ফরিদুর রেজা সাগর ফরিদুর রেজা সাগর
১২:১৮ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৬
শিল্প সাহিত্য
A A

ভোরবেলা। পাখিরা মিষ্টি সুরে গান গাইছে। বাগানের ফুলে শিশিরের ফোঁটা ঝলমল করছে।

মায়রা আর মায়রন দৌড়ে বেরিয়ে এলো। চলো, আজ বাগানে নতুন কিছু খুঁজে দেখি! বলল মায়রা।

আমি তো রেডি! হেসে বললো মায়রন।

বাগানের এক কোণে তারা দেখল একটি ছোট্ট লাল পিঁপড়ে। পিঁপড়েটি একটি চালের দানা টেনে নিয়ে যাচ্ছে।

মায়রন অবাক হয়ে বললো, আরে! এত ছোট্ট পিঁপড়ে এত বড় দানা কীভাবে নেবে?

পিঁপড়েটি চেষ্টা করলো। আবার চেষ্টা করলো। কিন্তু দানাটি বারবার পিছলে গেল। ঠিক তখনই আরও কয়েকটি লাল পিঁপড়ে এলো। একটি বললো, চলো, সবাই মিলে ধরি!

Reneta

সবাই একসঙ্গে দানাটি তুলে নিল। মুহূর্তেই তারা সেটি বাসার দিকে নিয়ে গেলো।

মায়রা হাততালি দিয়ে বললো, বাহ! একসঙ্গে কাজ করলে কত সহজ হয়!

এমন সময় নানাভাই এসে দাঁড়ালেন।

তিনি মুচকি হেসে বললেন, এই পিঁপড়েগুলো কিন্তু বড় শিক্ষক। ওরা শেখায় কীভাবে পরিশ্রম করতে হয়, আর একসঙ্গে থাকলে কঠিন কাজও সহজ হয়ে যায়।

বুবাইও এসে দুই ভাইবোনকে জড়িয়ে ধরলেন। আমার সোনামণিরাও সবসময় একে অপরকে সাহায্য করবে, তাই না?

অবশ্যই! একসঙ্গে বলল মায়রা আর মায়রন।

তারপর চারজন মিলে বাগানের গাছে পানি দিল। শুকনো পাতা কুড়িয়ে পরিষ্কার করলো। বুবাই ঝুড়ি ভরে পাকা আম এনে সবাইকে খেতে দিলেন।

মায়রন বলল, আজ থেকে লাল পিঁপড়ে আমার নতুন বন্ধু!

মায়রা হেসে বলল, আমারও! ওদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম।

সন্ধ্যায় আকাশে একে একে তারা জ্বলে উঠলো।

নানাভাই গল্প বলতে শুরু করলেন। বুবাই গরম গরম পায়েস এনে দিলেন।

মায়রা আর মায়রন মনে মনে ভাবলো, পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা হলো সেই ঘর, যেখানে ভালোবাসা থাকে, সবাই একে অপরকে সাহায্য করে, আর ছোট্ট একটি লাল পিঁপড়েও বড় শিক্ষা দিয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গল্পছোট গল্পপিঁপড়ালাল পিঁপড়া
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT