চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়রা-মায়রন অচিন দেশে

দৈনিক যুগান্তরের সৌজন্যে ফরিদুর রেজা সাগরের গল্প

ফরিদুর রেজা সাগর ফরিদুর রেজা সাগর
১:০৭ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৬
শিল্প সাহিত্য
A A

তোমাদেরকে মায়রা মায়রনের বিড়ালের গল্প শুনিয়েছি। এ বিড়ালটা অদ্ভুত রকমের আচরণ করে। অন্য সাধারণ বিড়ালের মতো সে নয়। মায়রা-মায়রন নানাভাইয়ের সঙ্গে খেলা করছে আর নানাভাই তখন টেলিভিশনে বিড়ালের কার্টুন দেখছেন।

বিড়ালটা নানাভাইকে দেখছে আর হাসছে। নানাভাই হঠাৎ খেয়াল করলেন, বিড়ালটা তাদের দিকে চেয়ে মিঁয়াওমিঁয়াও করে হাসছে। নানাভাই বিড়ালটাকে বললেন, কি ব্যাপার তুমি নানা আর নাতি-নাতনির খেলা দেখে হাসছ?

তখন বিড়ালটা জবাব দিল, হ্যাঁ। নানাভাই তখন বললেন, চল তাহলে তোমার সঙ্গে খেলা করি। বিড়ালটিও বলল, চল। নানাভাই তখন বিড়ালের লেজ ধরলেন। মায়রা আর মায়রন নানাভাইয়ের পা ধরে ঝুলে পড়ল।

বিড়ালটা তখন বারান্দা দিয়ে ফুস করে উড়াল দিল আকাশে। নানাভাইও যাচ্ছে। বেশ মোটাসোটা শরীর তার কিন্তু বিড়ালটা খুব অনায়াসেই নানাভাই আর মায়রা-মায়রনকে নিয়ে আকাশে উড়ছে। বিড়ালটা উড়ছে তো উড়ছেই। উড়তে উড়তে বিড়ালটা পৌঁছে গেল এক আজব দেশে। এ দেশের নাম ওটলিং পটলিং।

এ দেশে কেউ বেশিক্ষণ থাকতে পারে না। এখানে দুই ঘণ্টা থাকা যায়। এখানে নানা ধরনের খেলনা আর হরেক রকম খাবার দাবার। এখানকার খাবার আর খেলনা সবই বিনামূল্যে পাওয়া যায়, কেউ কোনো টাকা-পয়সা নেবে না। এত খেলনা আর খাবার-দাবার দেখে নানাভাই মহাখুশি, মায়রা-মায়রনও মহাখুশি।

মায়রা-মায়রন কোল ভরে খেলনা নিলো। নানাভাই খেতে খুব পছন্দ করেন। তিনি খেলনার দিকে না গিয়ে চলে গেলেন খাবারের মেন্যু দেখতে। নানাভাই খাবার দেখে খুবই উৎফুল্ল। এই চটপটি খায় তো এই আবার ফুচকা খান। লাড্ডু, বার্গার, পিজ্জা খেতে খেতে নানাভাইয়ের পেট ফুলে ঢোল হয়ে গেল।

এদিকে মায়রা-মায়রনের খাবারের দিকে কোনো আগ্রহই নেই। তারা এত খেলনা দেখে ভীষণ উচ্ছ্বসিত। হইহই করে সব খেলনা সংগ্রহ করছে। এরই মধ্যে দুই ঘণ্টা যে কখন পেরিয়ে গেছে কেউ টেরই পায়নি। তখন বিড়ালটা এসে বলল, মিঁউ, মিঁউ, চলো যাই, চলো যাই।

নানাভাই আবারও বিড়ালের লেজ ধরলেন আর মায়রা-মায়রন নানাভাইয়ের দুইপা জড়িয়ে ধরল। বিড়াল ফুস করে আকাশে উড়াল দিল। বুঝতেই পারছ বিড়ালটা কোথায় গেল। নানাভাই আবার টেলিভিশন দেখছে। সেখানে বিড়ালের কার্টুন চলছে। বিড়ালটা লাফালাফি করছে।

ট্যাগ: গল্পছোটগল্পমায়রনমায়রাশিশুতোষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাঠেই মৃত্যু, ম্যাচ চলাকালীন কী ঘটেছিল পর্তুগিজ মিডফিল্ডারের সাথে

পরবর্তী

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

পরবর্তী
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী ও বিমানবাহিনী ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

ছবি: ‘রোহিঙ্গা সংকটের ১০ বছরে: মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: শামা ওবায়েদ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT