চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশবিরোধী সব চুক্তি গ্রহণযোগ্যতা হারাবে: বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:২১ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

ভারতের সঙ্গে করা সমস্ত চুক্তি ও সমঝোতা স্মারক জনগণের সামনে প্রকাশ করার দাবি জানিয়ে বিএনপি। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশবিরোধী সব চুক্তি গ্রহণযোগ্যতা হারাবে বলেও জানিয়েছে বিএনপি নেতারা।

সোমবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এসব কথা বলেন।

অন্য দেশের সঙ্গে চুক্তি করা হলে তা জনগণের সামনে প্রকাশ করতে হয়। তা না করে সরকার সংবিধান লংঘন করেছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, জনগণকে না জানিয়ে অন্য দেশের সঙ্গে চুক্তি নিশ্চয়ই অশুভ উদ্দেশ্যেই করা হয়। এ ধরনের চুক্তিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অবজ্ঞা করা হয়। ভবিষ্যতে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মানুষ চিন্তিত বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘আমাদের মূলত যা প্রয়োজন ছিল, তিস্তার পানি, সেই বিষয়ে ভারত একটুও ছাড় দিচ্ছে না। মমতা গতকালও বলেছেন, তিস্তার পানির কোনো ভাগ দেয়া হবে না। বিকল্প উপায় দেখিয়ে শুভংকরের ফাঁকি দিয়েছেন। অথচ আমাদের প্রধানমন্ত্রী সবকিছু ভারতকে দিয়ে দিলেন!’

তিস্তার পানি বন্টন নিয়ে বিএনপি প্রয়োজনে আন্তর্জাতিক ফোরাম দাবি জানাবে উল্লেখ করে রিজভী বলেন, ‘তিস্তার যে প্রবাহ সেখান থেকে আমাদের হিসাব করে দিতে হবে। এক বালতি পানিও কম নেবো না।’

বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময় কেন তিস্তা চুক্তি করা হয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নে রিজভী পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আমরা দাবি জানিয়েছি। হয়নি। কিন্তু শেখ হাসিনা এবং তার দলের তো ভারতের সঙ্গে মাখামাখি সম্পর্ক। তারা কেন পারছে না?’

এ সময় জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশবিরোধী সকল চুক্তি গ্রহণযোগ্যতা হারাবে বলে মন্তব্য করেন রিজভী আহমেদ।

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উন্নত ভিডিও কলিং সেবা দিতে গুগল ডুয়োর সঙ্গে ট্রু-কলার

পরবর্তী

বাংলাদেশ-ভারত সামরিক সহযোগিতা স্মারকের বিস্তারিত

পরবর্তী

বাংলাদেশ-ভারত সামরিক সহযোগিতা স্মারকের বিস্তারিত

‘মেরি পেয়ারি বিন্দু’ ছবির দৃশ্য

ট্রেলারই নাকি বলছে, ছবি হিট

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT