চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি আস্তানায় নিহতরা জেএমবির সক্রিয় সদস্য ছিল: র‌্যাব

আবুসালেহ ফাত্তাহ আবুসালেহ ফাত্তাহ
৬:৫৩ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৭
অপরাধ
A A
র‌্যাব সদস্যরা জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীর গোদাগাড়িতে জঙ্গি আস্তানায় নিহত তিনজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য ছিল বলে জানিয়েছে র‌্যাব। তবে নিহতদের পরিচয় সম্পর্কে কোন কিছুই জানা যায়নি।

অভিযানের পরিচালনায় থাকা র‌্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুল আলম চ্যানেল আই অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন: চর অঞ্চলটিতে র‌্যাব দীর্ঘদিন থেকেই জঙ্গি আস্তানা বিষয়ে কাজ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। আস্তানা থেকে যে তিনজন নিহত হয়েছেন, তারা সবাই নিষিদ্ধ সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য ছিল।

Banglabid

এসব চরাঞ্চলে দুটি কারণে জঙ্গিরা আস্তানা স্থাপন করে জানিয়ে মাহবুবুল আলম বলেন: চরাঞ্চল হওয়ায় অপরাধ ও জঙ্গি কার্যক্রম শেষ করে এখানে অপরাধীরা ঘাঁটি বানায়। এছাড়া এখানে লোকজনের চলাফেরাও কম।

আরেকটি হচ্ছে, বর্ডার ঘেঁষা অঞ্চল হওয়ায় এখানে জঙ্গি ট্রেনিং করার আদর্শ স্থান। র‌্যাবের অভিযানে নিহত সকলের এরকম পরিকল্পনা থেকেই এই চরাঞ্চলে ঘাঁটি গেড়েছিল বলেও জানান তিনি।

Reneta

তবে রাজশাহীর গোদাগাড়ির চর আলাতুলির বাসিন্দারা জানতেন না এখানে জঙ্গিদের আস্তানা রয়েছে। চর আলাতুলির বাসিন্দা বশির মিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, এখানে জঙ্গি আস্তনা আছে সেটা জানতাম না। কয়েকদিন ধরেই এই বাড়িতে লোকজন আসা যাওয়া করতে দেখতাম, আমরা জানতাম এনজিও’র লোকজন বাড়ি ভাড়া নিয়েছে।

জামায়াত-শিবিরের কার্যক্রম বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছিল জানিয়ে কাশেম আলী বলেন: ভোরে ও রাত বিরাতে এখানে লোকজনের যাতায়াত করতে দেখতাম। তাদের আচার আচরণ সন্দেহজনক ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি আস্তানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ মিনিটের ছেলেমানুষী

পরবর্তী

এবার অন্তরে তালা দিয়ে জ্বালা ধরালেন মমতাজ

পরবর্তী
বাংলাদেশি গায়িকা মমতাজের ছবি, হালকা হাসি ও সেজে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার অন্তরে তালা দিয়ে জ্বালা ধরালেন মমতাজ

বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাত বলের ওভার: ভুল নাকি অন্য কিছু?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করে হত্যা, হামলাকারীও মৃত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

আগস্ট ১৮, ২০২৬

দুই স্ত্রীর সংঘাতে জ্ঞান হারালেন মিশর কোচ, প্রথম স্ত্রীকে দিলেন ডিভোর্স

আগস্ট ১৮, ২০২৬
রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT