অপরাধ

রূপগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে সৌদি প্রবাসীর বাড়ি ঘেরাও

জঙ্গি আস্তানা সন্দেহে রূপগঞ্জে সৌদি প্রবাসীর বাড়ি ঘেরাও. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপগঞ্জে একটি বাড়ি ঘেরাও করে আইনশৃঙ্খলা বাহিনী, সন্দেহজনক কার্যক্রমের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা আড়িয়াবো এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে সৌদি আরব প্রবাসী জাকির হোসেনের ৪ তলা বাড়ি ঘেরাও করে রেখেছে এন্টিটেররিজম ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২ জুলাই) এন্টিটেররিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার (অপারেশন) সানোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

সানোয়ার হোসেন বলেন, গত ৫ জুন নরসিংদী থেকে একজন জঙ্গি আটক করা হয়। এছাড়া গতকালও কক্সবাজার থেকে এক নারীকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যমতে রূপগঞ্জে বরপা আড়িয়াবো এলাকায় প্রবাসী জাকিরের বাড়ি ঘেরাও করা হয়েছে।

তিনি জানান, বাড়িটিতে একাধিক জঙ্গি থাকার সম্ভাবনা রয়েছে। যার ফলে, আজ সকাল ১০টা থেকে পুরো বাড়ি ঘেরাও করে আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা। ভিতরে তল্লাশি চলছে।

এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

বিষয়:জঙ্গি জঙ্গি আস্তানা নারায়ণগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…