রাজনীতি

ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার, ছবি তোলা অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রদলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করার সময় তোলা ছবি, তিনি একটি পোলো শার্ট পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেপ্তার করেছে  পল্টন থানা  পুলিশ। শুক্রবার ১২টার সময়  প্রেসক্লাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বলে জানায় পল্টন থানা পুলিশ।

প্রেসক্লাবে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্র ফোরামের একটি অনুষ্ঠান অংশগ্রহণ শেষে ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।

চারটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে।

জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক  বলেন, মতিঝিল থানার একটি মামলায় তার নামে আদালত থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়, সে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে মতিঝিল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হবে।

বিষয়:গ্রেপ্তার ছাত্রলীগ সাধারণ সম্পাদক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…