চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন চেলসির এই হাল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গত মৌসুমটা কি দুর্দান্ত ফুটবলটাই না খেলেছে চেলসি। বাঘা বাঘা প্রতিদ্বন্দ্বীদের ছাপিয়ে এক হালি ম্যাচ হাতে রেখে লিগ জিতেছিল তারা। কিন্তু নতুন মৌসুমে সেই চেলসিই ছন্দ মেলাতে পারছে কিছুতেই। ১০ ম্যাচ শেষে লিগে তাদের অবস্থান চার নম্বরে। ছন্দহীন ফর্মের দেখা মিলল চ্যাম্পিয়ন্স লিগেও। মঙ্গলবার রাতে এএস রোমার কাছে ৩-০ গোলে হেরে গেছে তারা।

লিগে ওয়াটফোর্ড ও ক্রিস্টাল প্যালেসের পর ইউরোপ সেরার আসরে রোমায় ধরাশয়ী হল ব্লুজরা। গ্রুপ পর্বে দুই দলের লড়াইয়ে মোট ছয় গোল হজম করল লন্ডনের ক্লাবটি।

ঘরের মাঠে রোমা সমর্থকরা ভালমত সিট ঠিক করার আগেই বল জড়িয়ে যায় জালে। ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। পেদ্রো রদ্রিগেজের আক্রমণ রুখে ৩৯ সেকেন্ডেই এল শারাউয়ির গোলে লিড নেয় ইতালিয়ান ক্লাবটি।

Banglabid

২৫ মিনিটে অবশ্য সমতায় ফেরার সহজ সুযোগ নষ্ট করেন আলভারো মোরাতা। ৩৬ মিনিটে চেলসির রক্ষণের ভুলে বল পেয়ে যান বেলজিয়ান মিডফিল্ডার নাইনগোলান। মাথার ওপর দিয়ে চিপ করা ক্রসটি বুঝতেই পারেননি ডিফেন্ডার রুডিগার। আর সেকেন্ডের মাঝেই চমৎকার ওয়ান টাচ ফিনিশিংয়ে ব্যবধান বাড়িয়ে নেন এল শারাউয়ি। ২-০তে এগিয়ে যায় রোমা।

বিরতির পরও খেলার দৃশ্যে কোনও পরিবর্তন আনতে পারেনি চেলসি। ৬৩ মিনিটে সেস ফাব্রেগাসের ভুলে বল পান অ্যালেক্সান্ডার কোলারভ। তার পাস কুড়িয়ে নিয়ে বক্সের বাইরে থেকে ম্যাচের সেরা গোলটি করেন পেরোত্তি।

তবে বড় ব্যবধানে হারলেও নকআউট পর্বে যাওয়ার ভাল রকম সুযোগ রয়েছে চেলসির। গ্রুপের অন্য ম্যাচে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ নিজের মাঠে কারাবাখের বিপক্ষে ড্র করায় সুবিধে পেয়ে গেছে চেলসি।

Reneta

চার ম্যাচে দুই জয়, এক ড্র ও এক হারে ৭ নিয়ে ‘সি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে চেলসি। আর চার ম্যাচে দুই জয় এবং সমান সংখ্যক ড্র করে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রোমা। এক মৌসুম আগের ফাইনালিস্ট অ্যাটলেটিকোর পয়েন্ট ৩। চার ম্যাচের একটিতে হারের পাশাপাশি তিনটিতেই ড্র করেছে ডিয়েগো সিমিওনের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিচ্যাম্পিয়ন্স লিগরোমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘রেগে গেলেন তো হেরে গেলেন’ একটি অতি ফালতু কথা

পরবর্তী

সেই ‘স্পিরুলিনা’ আপাতত জব্দই থাকবে

পরবর্তী
স্পিরুলিনা ক্যাপসুলের বোতল, স্বাস্থ্য ও পুষ্টির জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই ‘স্পিরুলিনা’ আপাতত জব্দই থাকবে

আয়কর রিটার্ন

‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ স্লোগানে আয়কর মেলা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT