চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে সংগীতের ভিন্নধারার আয়োজন ‘দ্য পিয়ানো লাউঞ্জ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২১
বিনোদন
A A

দেশীয় সংগীত ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে বরাবরের মতো গানের নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছে চ্যানেল আই। সম্পূর্ণ ভিন্নধর্মী এ আয়োজনটির নাম ‘দ্য পিয়ানো লাউঞ্জ’। হাতিলের পৃষ্ঠপোষকতায় প্রতি পর্বে নিজেদের জনপ্রিয় চারটি করে গান পরিবেশন করবেন দেশের প্রথিতযশা দশজন জনপ্রিয় শিল্পী। সেই সঙ্গে দৃষ্টিনন্দন ভিডিও।

ইজাজ খান স্বপনের প্রযোজনায় ব্লুজ’ এর ব্যানারে অনুষ্ঠানটিতে গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, ফাহমিদা নবী, শফি মণ্ডল, শাফিন আহমেদ, তাহসান খান, বাপ্পা মজুমদার, তানভীর আহমেদ সজীব, পিন্টু ঘোষ ও অণিমা রায়। অনুষ্ঠানটির সংগীত পরিচালনা করেছেন ব্যান্ড তারকা মানাম আহমেদ। ভিডিও পরিচালনায় হিমেল।

‘দ্য পিয়ানো লাউঞ্জ’ চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে ২ সেপ্টেম্বর থেকে, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে। পরদিন দুপুর ১২ টায় পুনঃপ্রচার হবে। পাওয়া যাবে চ্যানেল আই মিউজিকের ইউটিউব চ্যানেলে।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মানাম আহমেদ, ফাহমিদা নবী, শফি মণ্ডল, অণিমা রায়, তানভীর আহমেদ সজীব ও পিন্টু ঘোষ। হাতিলের পক্ষে ছিলেন দুই পরিচালক মশিউর রহমান ও শফিকুর রহমান। ভার্চুয়ালি সংবাদে যুক্ত থেকে ভিন্নমাত্রা আনেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ।

শাইখ সিরাজ বলেন, সংগীতের প্রতি চ্যানেল আইয়ের ভালোবাসা সবসময় অন্যরকম। সে কারণে বেশ কিছু ভালো শিল্পী প্রযোগিতার মাধ্যমে তুলে এনে আমরা উপহার দিয়েছি। ‘দ্য পিয়ানো লাউঞ্জ’ একেবারে অন্যধারার একটি গানের আয়োজন। দেশের সব ধরনের তারকা শিল্পীদের গান থাকবে এখানে। হাতিল এই আয়োজনের সঙ্গে আছে। তাদেরকেও ধন্যবাদ।

জানা যায়, ‘দ্য পিয়ানো লাউঞ্জ’ বাস্তবায়নের নেপথ্যে মানাম আহমেদের অনেক শ্রম ও অবদান জড়িত। তিনি বলেন, রবীন্দ্র, নজরুল, ফোক, আধুনিক সব ধরনের গান পিয়ানোতে করার চেষ্টা করেছি। ৪৫ বছরের সংগীত জীবনের অভিজ্ঞতা এখানে কাজে লাগিয়ে দর্শক শ্রোতাদের জন্য অন্য ধারার কাজ উপস্থাপন করার চেষ্টা করেছি। দর্শক যেন একঘুয়েমি অনুভব না করেন সেই চেষ্টা করেছি। কৃতজ্ঞতা তাদের প্রতি, যারা আমার শ্রম ও পরিকল্পনা উপলব্ধি করে অনুষ্ঠানটি বাস্তবায়ন করেছেন।

Reneta

বাউল সাধক ও জনপ্রিয় ফোক সংগীতশিল্পী শফি মণ্ডল বলেন, মানাম আহমেদ আমাকে বলেছিলেন আমি যেভাবে মাটির গান করি সেভাবেই গাইতে। পরে সাহস করে গানগুলো করি। এমন একটি অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারা আমার জন্য সৌভাগ্যের।

ফাহমিদ নবী বলেন, যে কাজগুলো মিউজিশিয়ানরা চায় ঠিক তেমনই এক অনুষ্ঠান ‘দ্য পিয়ানো লাউঞ্জ’। মানুষ এই অনুষ্ঠানটি অন্যভাবে গ্রহণ করবে আমার দৃঢ় বিশ্বাস। চ্যানেল আই ও যারা এর সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানাই।

অণিমা রায় বলেন, এই অনুষ্ঠানে কাজের আমন্ত্রণ পেয়ে মুগ্ধ হয়েছিলাম। কাজের ধারাবাহিকতা দেখে গর্বিত হয়েছি। রবীন্দ্রনাথের গান এই অনুষ্ঠানের পরিমিতিবোধের মতো উপস্থাপনা করা হয়েছে যেমনটা আমরা সবসময় চাই। চ্যানেল আই সবসময় ব্যতিক্রম কাজ শুরুতে করে, পরে অন্যরা করে। এই কাজটিও তেমনই। ভিডিও শুট করতে গিয়ে আমি চমকে যাই।

পিন্টু ঘোষ বলেন, এই অনুষ্ঠানের সঙ্গে থাকা আমার কাছে স্বপ্নের মতো। তথাকথিত কাজ থেকে ‘দ্য পিয়ানো লাউঞ্জ’ অনুষ্ঠানটি সত্যি আলাদা। দেশের মিউজিককে আন্তর্জাতিকভাবে পরিচিত করাতে সহায়তা করবে ‘দ্য পিয়ানো লাউঞ্জ’।

হাতিলের পরিচালক মশিউর রহমান বলেন, হাতিল সবসময় চ্যানেল আইয়ের সঙ্গে থাকতে চেয়েছে, ভালো কাজের সাথে থাকতে চেয়েছে, ‘দ্য পিয়ানো লাউঞ্জ’ অনুষ্ঠানের মাধ্যমে সেই সুযোগ হয়েছে। এই ধরনের সৃজনশীল অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেল আইয়ের সঙ্গে আগামীতেও হাতিল থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিমা রায়পিন্টু ঘোষফাহমিদা নবীফেরদৌস আরামানাম আহমেদরেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনশফি মণ্ডলশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

টেলিভিশন সাংবাদিকদের জন্য নীতিমালা ও সুনির্দিষ্ট বেতন কাঠামো বাস্তবায়নের দাবি

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগকে গণতন্ত্রের জয় হিসেবে দেখছেন ককরোচ জনতা পার্টির নেতারা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্দোলন প্রত্যাহারে ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT