বাংলাদেশ

জন্মদিনের শুভেচ্ছা জানানে চ্যানেল আইতে স্বরাষ্ট্রমন্ত্রী

জন্মদিনের শুভেচ্ছা জানানে চ্যানেল আইতে স্বরাষ্ট্রমন্ত্রী

২৭ বছর পেরিয়ে আজ ২৮ বছরে পদার্পণ করেছে চ্যানেল আই। জন্মদিনে চ্যানেল আইকে শুভেচ্ছা জানাতে ছুটে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে শুভেচ্ছা জানাতে চ্যানেল আই ভবনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় চ্যানেল আই’র পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চ্যানেল আই’র চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খানসহ অন্যরা তাকে স্বাগত জানান।

এসময় সময় তিনি কেক কেটে জন্মদিন উদযাপন করেন।

চ্যানেল আইয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের জন্য চ্যানেল আইকে ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে এই শুভ জন্মদিনে চ্যানেল আইয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। চ্যানেল আইয়ের সংবাদ মাধ্যমে তথা মিডিয়া জগতে ধারাবাহিক যে অবদান, তা আরও উত্তরোত্তর উন্নতি হোক ও বৃদ্ধি পাক। চ্যানেলটির যাত্রা শুভ হোক। গণতন্ত্রায়নে এবং সমাজের প্রতি দায়বদ্ধতার যে ভূমিকা সেটা আরও সুন্দরভাবে পরিচালিত করুক—এই কামনা করি।’

বিষয়:আটাশে চ্যানেল আই শাইখ সিরাজ শুভেচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…