বিনোদন

ছোটকাকু উৎসব শেষে পুরস্কার, হাসিমুখে ফিরল খুদেরা

ছোটকাকু উৎসব শেষে পুরস্কার, হাসিমুখে ফিরল খুদেরা

শিশু-কিশোরদের প্রিয় গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দাতেও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর আলোকিতে হয়ে গেল ‘ছোটকাকু উৎসব ২০২৬’।

দুই দিনের আয়োজনে ছিল মজাদার প্রতিযোগিতা, পুরস্কার, আড্ডা, আলোচনা ও বিনোদনমূলক নানা অনুষ্ঠান। শনিবার (৩ অক্টোবর) চ্যানেল আইয়ের স্টুডিওতে অনুষ্ঠিত হলো ‘ছোটকাকু উৎসব’ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোটকাকুর স্রষ্টা ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, গুণী অভিনেতা, নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেনসহ ছোটকাকুর সঙ্গে সংশ্লিষ্ট অনেকে।

শুরুতে ছোটকাকুতে অভিনয় করা শিল্পীদের নিয়ে তৈরি গানটি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশে ফরিদুর রেজা সাগর মজা করে বলেন, আজকের পুরস্কার ১০০% এক্সট্রা!

আফজাল হোসেন বলেন, বড়দের কাজ হচ্ছে দেশের ভালো চাওয়া আর ছোটদের কাজ হচ্ছে- দেখা, দেশের কী ভালো হচ্ছে! অর্থাৎ এই উৎসব এবং পুরস্কার প্রদান আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো শিশু-কিশোরদের অনুপ্রাণিত করে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ছোটদের প্রতি বড়দের কী দায়িত্ব তা বোঝানো।

শাইখ সিরাজ ছোটকাকুর সাথে কৃষিকে সম্পৃক্ত করার কথা বলেন যাতে করে শিশু-কিশোররা কৃষিকাজ সম্পর্কে জানতে ও কাজ করতে আগ্রহী হয়।

এছাড়াও ছোটকাকুর সাথে সংশ্লিষ্ট অনেকে বক্তব্য রাখেন। প্রতিযোগিতায় প্রথম থেকে চতুর্থ স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ৪র্থ ও ৩য় স্থান অর্জন করেন ২ জন , ২য় স্থান অর্জন করেন ৪ জন এবং প্রথম স্থান অর্জন করেন ২ জন।

প্রথম স্থান অর্জনকারীদের মাঝে ল্যাপটপ, ২য় স্থান অর্জনকারীদের মাঝে ট্যাব এবং ৩য় ও ৪র্থ স্থান অর্জনকারীদের মাঝে অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।

 

ছবি: সালজার সালেকিন

বিষয়:আফজাল হোসেন কৃষি ছোটকাকু ফরিদুর রেজা সাগর শাইখ সিরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…