চোখের পানি ধরে রাখতে পারিনি বললেন সিয়ামের বাবা
সিয়ামের বাবা চোখের পানি ধরে রাখতে পারেননি, আবেগপ্রবণ মুহূর্তে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
প্রেক্ষাগৃহ থেকে বের হওয়ার সময় প্রবীণ অভিনেতা তারিক আনাম খানকে জড়িয়ে ধরেন তরুণ অভিনেতা সিয়াম আহমেদ। আবেগী হয়ে তারিক আনামের কাঁধে মাধা রেখে অঝোরে কেঁদে ফেলেন সিয়াম। সোমবার (২০ ডিসেম্বর) রাতে এমন দৃশ্য দেখা গেছে ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে। পর্দায় নিজেদের অভিনয় দেখে একেবারেই যেন গল্পে ঢুকে গিয়েছিলেন তারা। তাই আবেগ ধরে রাখতে পারেননি। সিয়াম বলেন, যখন সিনেমাটা শেষ হলো তখন আমার বাবার চোখেও পানি দেখেছি।
ভিডিও: নাহিয়ান ইমন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






