চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নারী কিসে আটকায়?’- ট্রেলারে যে প্রশ্ন উস্কে দিলো ‘রাক্ষস’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২৬
বিনোদন
A A

‘নারী কিসে আটকায়?’- বছর তিনেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং বা আলোচনায় ছিলো এই কথাটি! নানাজন নানান ভাবে কথাটিকে ব্যাখ্যা করেছেন। জনমানসের ভেতরে থাকা এই কথা আবার অন্যভাবে উস্কে দিলো ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘রাক্ষস’!

সিয়াম আহমেদ অভিনীত ‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের বহুল প্রতীক্ষিত সিনেমাটি মুক্তি পাচ্ছে আসন্ন ঈদে। শুক্রবার রাতে এলো এর ট্রেলার। প্রায় সোয়া দুই মিনিটের এই ট্রেলারে দেখা গেল মাত্রা ছাড়া নৃশংসতা!

ট্রেলারটি শুরুই হয় সিনেমার নায়ক সিয়ামের সংলাপে। তাকে বলতে শোনা যায়,“মানুষ বলে, ‘নারী কিসে আটকায়?’ নারী বলে ‘মায়ায়, ভালোবাসায়’, আমি বলি ‘না, নারী আটকায় লোভে। আর লোভে পাপ, আর পাপে মৃত্যু’!”

মূলত তার নৃশংসতার ভয়াবহতা মাত্রা ছাড়া হওয়ার আভাস হিসেবেই যেন এই সংলাপ! এরপর তাকে রক্তারক্তি, খুনোখুনিতেই দেখা যায়। ট্রেলারে আরেকটি চমক হলো ‘বরবাদ’ সিনেমার জনপ্রিয় চরিত্র জিল্লু। একই নামে তাকে দেখা গেছে সিয়ামের সহঅভিনেতা হিসেবে। একটি দৃশ্যে সিয়ামকে মোবাইলে বলতে শোনা যায়, “এই জিল্লু, খায়া দে…”—যা দর্শকদের জন্য পরিচিত এক রেফারেন্স হিসেবেই ধরা দিচ্ছে।

ট্রেলারে দেখা গেল নৃশংসতা, অন্ধকার আর পাগলাটে প্রেমের এক তীব্র মিশেল। এর আগে ‘বরবাদ’ দিয়ে ঢাকাই চলচ্চিত্রে তোলপাড় তুলেছিলেন নির্মাতা–প্রযোজক জুটি মেহেদী হাসান হৃদয় ও শাহরিন আক্তার সুমি। সেই ধারাবাহিকতায় তাদের নতুন সিনেমা ‘রাক্ষস’ নিয়েও শুরু থেকেই তৈরি হয়েছে আলোচনা।

গেল ডিসেম্বরে প্রকাশিত কয়েক সেকেন্ডের প্রথম ঝলকেই বোঝা গিয়েছিল- এই সিনেমা মোটেও নরম গল্পের নয়; বরং ‘বরবাদ’-এর চেয়েও আরও অন্ধকার ও ভয়াবহ এক জগত তুলে ধরতে যাচ্ছে এটি। ট্রেলারে যেন সেই আভাস আরো পোক্ত হলো।

Reneta

সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে আইটেম গানে অভিনয় করছেন পোলিশ অভিনেত্রী নাটালিয়া জানোসজেক, যিনি বলিউড ও হলিউড- দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন।

নৃশংসতা, অন্ধকার প্রেম এবং চমকপ্রদ চরিত্রে ভরপুর ‘রাক্ষস’ তাই ঈদের সিনেমা তালিকায় ইতোমধ্যেই আলাদা কৌতূহল তৈরি করেছে। এখন দেখার বিষয়, মুক্তির পর দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিল্লুট্রেন্ডিংট্রেলারনারী কিসে আটকায়?প্রেমবরবদামায়ামেহেদী হাসান হৃদয়লিড বিনোদনসিনেমাসিয়ামসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT