চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরবাদ থেকে রাক্ষস- ঈদে আইস্ক্রিনে আরো যা থাকছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ২১, মে ২০২৬
বিনোদন
A A

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে জমজমাট কনটেন্ট নিয়ে আসছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। ঈদের ছুটিতে দর্শকদের বিনোদনের মাত্রা বাড়াতে একের পর এক সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি।

ইতোমধ্যেই ছয়টি সিনেমার তালিকা প্রকাশ করেছে আইস্ক্রিন, যেখানে রয়েছে বড়পর্দায় আলোচিত ও দর্শকপ্রিয় একাধিক সিনেমা।

এই তালিকার সবচেয়ে বড় আকর্ষণ ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘বরবাদ’। যদিও সিনেমাটির নির্দিষ্ট মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে ‘শিগগির আসছে’ বলে নিশ্চিত করেছে আইস্ক্রিন।

ঈদের কনটেন্ট লাইনে রয়েছে ‘রাক্ষস’ সিনেমাটিও। সিয়াম আহমেদ অভিনীত এই সিনেমাটি পরিচালনা করেছেন ‘বরবাদ’ নির্মাতা মেহেদি হাসান হৃদয়। গেল ঈদল ফিতরে বড়পর্দায় মুক্তির পর সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনায় আসে।

এছাড়া আইস্ক্রিনের অরিজিনাল ওয়েব ফিল্ম ‘সারার সংসার’ নিয়েও রয়েছে বিশেষ আগ্রহ। ‘কালের পুতুল’ খ্যাত নির্মাতা আকা রেজা গালিব নির্মাণ করেছেন এটি। কাজী আনোয়ার হোসেনের উপন্যাস অবলম্বনে এই নারীপ্রধান সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।

ঈদের এই বিশেষ তালিকায় আরও রয়েছে সিয়াম আহমেদ অভিনীত শান ও জংলি; এবং আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ‘পায়ের তলায় মাটি নাই’।

Reneta

আইস্ক্রিন জানিয়েছে, কোরবানির ঈদের ছুটিকে কেন্দ্র করে প্রতিদিন একটি করে সিনেমা মুক্তি দেওয়া হবে। প্রকাশিত সূচি অনুযায়ী-

২৬ মে সারার সংসার, ২৭ মে রাক্ষস, ২৮ মে শান, ২৯ মে জংলি, ৩০ মে পায়ের তলায় মাটি নাই এবং ‘বরবাদ’ ঈদ আয়োজনে শিগগির দেখা যাবে।

ঈদকে ঘিরে বড়পর্দার আলোচিত সিনেমাগুলোর একের পর এক ওটিটি মুক্তির ঘোষণায় দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে নতুন উন্মাদনা। বিশেষ করে যারা প্রেক্ষাগৃহে সিনেমাগুলো দেখতে পারেননি, তাদের জন্য ঈদের ছুটিতে ঘরে বসেই সিনেমা উপভোগের বড় সুযোগ তৈরি করছে আইস্ক্রিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইস্ক্রিনআকা রেজাওটিটিগালিবজলিবরবাদরাক্ষসলিড বিনোদনশাকিব খানশানসারার সংসারসিনেমাসিয়ামসুপারস্টার
শেয়ারTweetPin1

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT