রাজনীতি

খালেদা জিয়ার হাঁটুর অবস্থার উন্নতি

খালেদা জিয়া ও এক ব্যক্তির মধ্যে সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া ও এক ব্যক্তির মধ্যে সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়, বাংলাদেশি রাজনীতির গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চোখের অবস্থার অবনতি হওয়ার কারণে অস্ত্রোপচার লাগতে পারে বলে দলীয় বিভিন্ন সূত্র জানাচ্ছে। চিকিৎসার জন্য তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

দলীয় সূত্রগুলো বলছে, চোখের অবস্থা খারাপ হলেও বেগম জিয়ার হাঁটুর অবস্থার উন্নতি হচ্ছে।

তারা জানিয়েছে, লন্ডন পৌঁছার পর এরইমধ্যে তিনবার সেখানকার কিংস্টন হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানায়, খালেদা জিয়া এখনও চোখের চিকিৎসকের শিডিউল পাননি। চোখের অপারেশন দরকার হতে পারে।

গত ১৫ জুলাই লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে বড় ছেলে তারেক রহমানের বাসায় আছেন তিনি।

বিষয়:খালেদা জিয়া লন্ডনে খালেদা জিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…