জনপদ

চুরির অভিযোগে যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন

Young man tied to a pole with ropes, appearing distressed. Channel i News - চ্যানেল আই নিউজ

A young man is tied to a pole with ropes, standing against a wall, showing signs of distress. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনাজপুরে চুরির অভিযোগে এক যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

রোববার সকালে দিনাজপুর কোতোয়ালি থানার অদুরে শহরের সংগীত কলেজের গলিতে এ ঘটনা ঘটে। ওই যুবককে বেঁধে রাখার দৃশ্যটি নজরে পড়ে পথচারীর।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কিছুদিন ধরে ওই এলাকার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটছে। অনেক চেষ্টা করেও চুরি বন্ধ করা যাচ্ছিলো না। আজ ভোর রাতে একটি গুদাম থেকে মালামাল চুরির সময় হাতেনাতে ওই যুবককে আটক করা হয়। এরপর তাকে পিটিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

তবে যুবকটির বিরুদ্ধে অভিযোগ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো.আসাদুজ্জামান জানানা, তার বিরুদ্ধে চুরির অভিযোগ করেন গনেশতলা এলাকার এক বাড়ির মালিক। লিখিত এজাহার পেলে ওই যুবকের বিরুদ্ধে মামলা নেওয়া হবে।

বিষয়:চুরির অভিযোগ বৈদ্যুতিক খুঁটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…