আন্তর্জাতিক

চীনে শতাধিক আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

আকাশে উড়ন্ত একটি বিমান, পাখা ও টেলিভিশন অ্যানিমেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে উড়ন্ত একটি বিমান, পাখা ও টেলিভিশন অ্যানিমেশন, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চীনের একটি বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ ১৩২ জন আরোহী নিয়ে দক্ষিণ পূর্ব চীনে বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনো খবর নিশ্চিত করা যায়নি।

সোমবার দুপুরে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে।

সিভিল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না’র বরাতে বিবিসি জানিয়েছে, উড়োজাহাজটিতে মোট ১২৩ জন যাত্রী ছিল। বাকি ৯ জন ক্রু।

এনডিটিভি জানিয়েছে, বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি চীনের গুয়াংজি অঞ্চলের উঝো শহরের কাছে গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়।

ঘটনার পর একটা পাহাড় অগ্নিকাণ্ডও ঘটেছে জানিয়ে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানোর কথা জানিয়েছে সিসিটিভি।

বিষয়:চীন বিমান দুর্ঘটনা বোয়িং ৭৩৭

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…