ভারতের সাবেক রাষ্ট্রপতি,বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের জন্মস্থান রামেশ্বরমে তার দাফন সম্পন্ন হয়েছে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় সময় বেলা ১১টা থেকে শুরু হয় দাফনের প্রস্তুতি। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগেসের সহ-সভাপতি রাহুল গান্ধীসহ রাজনৈতিক নেতারা।
অশ্রুসিক্ত ভালোবাসা আর শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয় ভারতের সাবেক রাষ্ট্রপতি, বিজ্ঞানী এপিজে আব্দুল কালামকে। তার কফিনে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগেসের সহ সভাপতি রাহুল গান্ধিসহ রাজনৈতিক নেতারা এবং ভারতের তিন বাহিনীর প্রধান। তবে অসুস্থতার জন্য দাফন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা।
এর আগে রামেশ্বরমে ভারতের জনগণ নন্দিত সাবেক এই রাষ্ট্রপতির শেষ শ্রদ্ধা জানায় তার প্রিয় রামেশ্বরমবাসী। পথের দু’ পাশে হাজার হাজার মানুষ শেষ বিদায় জানান তাদের প্রিয় মানুষটিকে।
সদ্যপ্রয়াত এপিজে আবদুল কালামের প্রতি শ্রদ্ধা জানাতে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ভারত এডিশনে কালো ব্যাজ সংযুক্ত করেছে।







